Jahirul Hasan
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

চলতি দলবদলের মৌসুমে সবচেয়ে বড় চমক হিসেবে রদ্রিকে দলে ভেড়াচ্ছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি থেকে তারকা মিডফিল্ডারের দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখনও আসেনি। তবে এরই মধ্যে বার্সার হয়ে সব কিছু জেতার প্রত্যয় জানালেন রদ্রি।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ৭৬.৫ মিলিয়ন ইউরোতে ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেবেন রদ্রি। আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরের আগে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাতে এরই মধ্যে কাতালান ক্লাবটিতে চলে গেছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার।

বার্সেলোনায় পা রাখার পর বিমানবন্দরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয় রদ্রির। যেখানে তিনি জানান, স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতে যোগ দেওয়া তার জন্য স্বপ্নের মতো ব্যাপার।

“আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। গত কয়েকটা দিন বেশ উত্তেজনার মধ্য দিয়ে গেছে, তবে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় আমি স্বস্তি বোধ করছি। বার্সেলোনার হয়ে খেলা আমার কাছে একটি স্বপ্ন পূরণের মতো।” 

“জাতীয় দলের সুবাদে যাদের (বার্সেলোনার) বেশিরভাগকেই আমি আগে থেকেই চিনি, তাদের সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার জন্য আমি ভীষণ উদগ্রীব হয়ে আছি। এখন কঠোর পরিশ্রম করার ও নিজের সেরাটা দেওয়ার সময়।”

এসময় রদ্রি বলেন, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব কিছু জেতার জন্য লড়বেন তিনি।

“আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়ব। আমাদের সামনে যা যা আসবে, তার সবকিছুর জন্য আমরা লড়ব।”

সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করবেন ২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকা। আর পরদিনই তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়ার ইচ্ছা বার্সেলোনার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

1

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

2

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

3

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

4

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

5

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান

6

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

7

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

8

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

9

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

10

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

11

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

12

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

13

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

14

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

15

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

16

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অ

17

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

18

‘লিগ্যাল অফিসার’ হিসেবে জাতিসংঘে জাইমা রহমানের কাজ কী হবে?

19

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

20