Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

ইউক্রেনের সঙ্গে আলোচনা থমকে থাকায় শেষ ব্যবস্থা হিসেবে দেশটিতে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ রাশিয়ার কর্মকর্তাদের বরাতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা স্বল্পপাল্লার পারমাণবিক বোমা। এগুলে যুদ্ধক্ষেত্রে সীমিত আকারে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এ বোমা ছোড়া হয়। সাধারণ পারমাণবিক বোমা সাধারণ একটি শহর বা দেশকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে।

তবে এই ট্যাকটিক্যাল পারমাণবিক বোমাগুলোরও ব্যাপক ধ্বংসের ক্ষমতা আছে এবং বিস্তৃত অঞ্চলজুড়ে এটির প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে পারে।

ব্লুমবার্গ জানিয়েছে, রাশিয়া এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইউক্রেনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ থমকে গেছে। তাই আলোচনার বদলে যুদ্ধ শেষ করার জন্য পারমাণবিক বোমা ব্যবহার করা উচিত।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন ও ভারত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ ব্যাপারে বিরত থাকতে বলেছে। বিষয়টিকে চীন এতটাই গুরুত্বের সঙ্গে নিয়েছে যে, রাশিয়াকে তারা বলেছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তাও যেন তারা না করে।

পারমাণবিক বোমা ব্যবহারের পাশাপাশি এ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শহরে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

সূত্র: ব্লুমবার্গ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

1

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

2

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

3

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

4

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

5

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

6

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

7

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

8

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

9

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

10

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

11

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

12

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

13

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

14

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

15

বিশ্ব বাঘ দিবস আজ

16

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

17

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

18

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

19

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

20