Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন। ভক্তদের মাঝে ভাগ করে নেন নিজের নানা মুহূর্ত।  
তবে সময় যেন থমকে গেছে তার রূপ ও লাবণ্যের কাছে। আর তাই প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সব বয়সের দর্শকের কাছেই তিনি সমান আকর্ষণীয়। 

সদ্য কয়েকটি প্রকাশ করেই ফের প্রমাণ করলেন, বয়স যেন তার কাছে দুধভাত! রূপের জাদুতে ফের ভক্তদের মুগ্ধতায় ভাসালেন; সেই সঙ্গে জানালেন, কোনো পরিকল্পনা না করেই বিশেষ একটি কাজ করে বসেন অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, স্নিগ্ধ গোলাপী রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় তার মুখে ভেসে উঠেছে এক মিষ্টি হাসি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, আচমকা ঠোঁটের কোণে ভেসে ওঠা তার এই হাসিগুলোই চলে আসে কোনো প্ল্যান ছাড়াই! ক্যাপশনে লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। জয়ার সঙ্গে একমত হয়ে এক ভক্ত লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’ 

এছাড়াও জয়ার এমন আনকোরা অভিব্যক্তি আর মিষ্টি হাসির সেই স্থিরচিত্র সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। তবে হাসির চেয়ে বেশি আলোচনায় তার এভারগ্রিন লুক। নেটিজেনদের একাংশের মন্তব্য ছিল এমন, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ তাকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন। 

সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন জয়া আহসান। দুই বাংলা ঘিরে ব্যস্ততা তার। বাড়িতে উন্মুক্ত সময়ে বাগান দেখভাল নিয়ে ব্যস্ত থাকেন। গাছ-গাছালি, পোষ্য নিয়েও কাটে তার ব্যস্ত সময়। অভিনয়ে জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে। পেয়েছে ভূয়সী প্রশংসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

1

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

2

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

3

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

4

মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপ

5

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

6

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

7

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

8

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

9

বেরোবির শহীদ ফেলানি হলের নতুন প্রভোস্ট ড. মহসিনা আহসান

10

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প

11

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

12

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

13

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

14

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

15

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

16

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

17

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

18

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

19

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লে

20