Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিকা)-এর সপ্তম শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্যে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তি‌নি।

প্রতিমন্ত্রী সিকাকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থায় রূপান্তরের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন জানান। এ লক্ষ্যে সংস্থাটির সুনির্দিষ্ট আইনি মর্যাদা, শক্তিশালী সচিবালয়, নির্ভরযোগ্য অর্থায়ন ব্যবস্থা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হুমায়ুন কবির তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে অর্থবহ অংশীদারত্ব গড়ে তুলতে ফলাফলভিত্তিক খাতভিত্তিক প্রকল্প বাস্তবায়ন এবং সেগুলোর যথাযথ তদারকি নিশ্চিত করা।

দ্বিতীয়ত, বিভিন্ন অংশীজনের অংশগ্রহণ বাড়াতে সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজন করা। সদস্যরাষ্ট্রগুলোর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা।

তৃতীয়ত, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপদ, উন্মুক্ত ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে ‘আস্থা সৃষ্টিমূলক পদক্ষেপ’ গ্রহণ।
সম্মেলন চলাকালে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক (লাও পিডিআর) এশিয়াভিত্তিক এই ফোরামের ২৯তম সদস্য হিসেবে যুক্ত হয়।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিকা এশিয়াজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কাজ করে আসছে। সম্মেলনে ২০২৬-২৮ মেয়াদে আজারবাইজানের সভাপতিত্ব এবং সিকার পরবর্তী মহাসচিব হিসেবে সুলতান হাজিয়েভের নিয়োগও অনুমোদিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

1

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন

2

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

3

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

4

কাবায় এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তি, কী ঘটে

5

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট

6

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র

7

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

8

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষা

9

ফের কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটের আশঙ্কা

10

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

11

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

12

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দল

13

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

14

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

15

‘ইত্যাদি’ এবার জামালপুরে, থাকছে যেসব চমক

16

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ ন

17

প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগে ৯৩ শতাংশ মেধায় ফল প্রকাশের দাব

18

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

19

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

20