Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখলেন হামজা, ক্ষুব্ধ কোচ যা বললেন

রোমাঞ্চকর ম্যাচে ৮৯ মিনিট পর্যন্ত সমতায় ছিল শেফিল্ড ইউনাইটেড। এরপর গোল হজম করে তাদের হারের ক্ষত আরও বড় হয়ে এসেছে হামজা দেওয়ান চৌধুরীর লাল কার্ডের কারণে। তাকে দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্তটি অবশ্য বিতর্কিত। যে কারণে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করলেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার। 

চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৪১ ও ৫৪ মিনিটে শেফিল্ডের জালে বল পাঠায় পোর্টসমাউথ। ৫৯ মিনিটে ব্যবধান কমায় হামজার দল। ৬৭ মিনিটে আরেক গোল করে শেফিল্ড সমতায় ফেরে। তবে ৮৯ মিনিটে তাদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে ফের ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পোর্টসমাউথ। তবে শেষদিকে তাদের বক্সে শেফিল্ডের এক খেলোয়াড়কে জার্সি ধরে টেনে ফেলে দিলেও পেনাল্টি দেননি রেফারি।

এর আগে বিরতির আগমুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে হামজাকে মাঠ ছাড়তে হয়েছিল। প্রতিপক্ষ ফুটবলার রায়ান কাভুমা-ম্যাককুইন বাংলাদেশি তারকার দুই পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে যাওয়ার পর পড়ে যান। সেই ঘটনায় ফাউল দেন রেফারি এবং হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। 

শেফিল্ড ইউনাইটেডের কোচ ওয়াইল্ডের দাবি, শুরুতে রেফারি অলিভার ল্যাংফোর্ড হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাবেন না বলে ইঙ্গিত দিয়েছিলেন। পরে সিদ্ধান্ত বদলে কার্ড দেখান তিনি। তাই ওয়াইল্ডারের প্রশ্ন– ওই পরিস্থিতিতে হামজার জন্য প্রতিপক্ষের সঙ্গে সংস্পর্শ এড়ানো সম্ভব ছিল কি না। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে ওয়াইল্ডার বলেন, ‘হামজা আর কোথায় যাবে? সত্যি বলতে আমি বুঝতেই পারছি না, হামজার যাওয়ার জায়গাটা কোথায় ছিল!’

যদিও রেফারির সমালোচনা করতে গিয়েও পুরোপুরি ক্ষোভ প্রকাশ করতে না পারার অপারগতাও প্রকাশ করেন শেফিল্ড কোচ। তিনি বলেন, ‘ওই মুহূর্তে হামজার কোথায় থাকার কথা ছিল আমি বুঝতে পারছি না। আমাকে খুব সাবধানে কথা বলতে হচ্ছে। কারণ অনেক কিছু হয়তো বলতে চাইলেও আমি তা বলতে পারছি না।’

এ ছাড়া শেষদিকে প্রাপ্য পেনাল্টি না পাওয়া নিয়েও ক্ষুব্ধ শেফিল্ড কোচ ওয়াইল্ড, ‘এমনকি খেলার একেবারে শেষ মুহূর্তে, আমাদের এক খেলোয়াড়কে পেনাল্টি এলাকায় টেনে ধরা হলো। এমনকি তার জার্সিটিও শরীর থেকে প্রায় খুলে আসছিল, যা স্পষ্ট দেখা যাচ্ছিল। এগুলো আমাকে ভীষণ হতাশ করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

1

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

2

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

3

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

4

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

5

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

6

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

7

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায়

8

ছাত্রের মা'কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখম

9

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

10

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

11

বিবাহবিচ্ছেদের পর মদে আসক্তি, ২৬ দিন রিহ্যাবে ছিলেন ভারতীয় ক

12

স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না. যুক্তরাষ্ট্র

13

ফ্লাইদুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের ব

14

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

15

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

16

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

17

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

18

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

19

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

20