Jahirul Hasan
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দলের প্রতিবাদ র‍্যালি

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:  

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে শরীয়তপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে প্রতিবাদ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ র‍্যালিটি শুরু হয়। জেলা শ্রমিক দলের সভাপতি হাজী এমএ কাইয়ুম চুন্নু মুন্সীর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরদার বাদশার পরিচালনায় র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। 

পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

র‍্যালিতে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক লালমীয়া খান, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জুয়েল মৃধা, সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, ডামুড্যা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম সরদার, সখিপুর থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রাসেল চৌকিদার, নড়িয়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মীর, গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসেন সরদার, সাধারণ সম্পাদক জয়নাল সিকদার, জাজিরা উপজেলা শ্রমিক দলের সভাপতি সিদ্দিক মল্লিক, সাধারণ সম্পাদক দীন ইসলাম মারুফ, জাজিরা পৌর শ্রমিক দলের আহ্বায়ক আলমাস বয়াতি, গোসাইরহাট উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক সরদার, ডামুড্যা পৌরসভা শ্রমিক দলের আহবায়ক বাদল ছৈয়াল'সহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় শ্রমিক দলের নেতারা তাদের বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

1

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জাম

2

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

3

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

4

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

5

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

6

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

7

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

8

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

9

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে

10

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

11

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

12

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

13

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

14

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

15

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

16

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

17

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্

18

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

19

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

20