Jahirul Hasan
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

সন্তান জন্মের পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের ঘটনায় মুখ খুলেছেন সালমান খান। সম্প্রতি মুম্বাইয়ে আম্বানিদের গণপতি পূজার অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির পর তার শরীর ও ওজন নিয়ে কটাক্ষ করেন অনেকে। বিষয়টি নিয়ে বিগ বসের ‌‘উইকেন্ড কা ভার’ পর্বে কটাক্ষকারীদের কড়া ভাষায় সমালোচনা করেন সালমান।

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

২০২৫ সালের নভেম্বরে ছেলে ভিয়ানের জন্ম দেন ক্যাটরিনা। সন্তান জন্মের এক বছরের কম সময়ের মধ্যে প্রকাশ্যে আসার পর তার শারীরিক পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। তবে সালমানের বক্তব্যের পর তাকে সমর্থন জানিয়ে পোস্ট করতে শুরু করেন ক্যাটরিনার ভক্তরা।

ভাইরাল হওয়া ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, কাউকে ছোট করে কেউ টাকা আয় করছেন। তিনি মন্তব্য করেন, ট্রোলাররা তারকা বা অন্য মানুষকে শরীর, ওজন, চেহারা, পরিবার, ক্যারিয়ারের ব্যর্থতা কিংবা মা হওয়ার মতো ব্যক্তিগত বিষয় নিয়েও আক্রমণ করেন। এ ধরনের আচরণ নিয়ে তিনি বলেন, এর মাধ্যমে শুধু নিজেদের পারিবারিক শিক্ষাই প্রকাশ করা হচ্ছে।

ক্যাটরিনার নাম সরাসরি উল্লেখ না করলেও গর্ভধারণের পর তার ওজন নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গ টেনে সালমান খান জানান, সন্তান জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক। পরে যখন তিনি সিনেমায় ফিরবেন, তখন আবার ফিট হয়ে যাবেন। পাশাপাশি, পরিবারকে সময় দেওয়ার অধিকারও তার রয়েছে বলে মন্তব্য করেন সালমান।

সালমান খানের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই ক্যাটরিনার ভক্তরা তার প্রশংসায় মেতে ওঠেন। একজন লিখেছেন, তিনি ক্যাটরিনার গার্ডিয়ান অ্যাঞ্জেল। আরেকজনের মন্তব্য, ক্যাটরিনাকে ট্রোল করার উপযুক্ত জবাব দিয়েছেন সালমান।

আরেক ভক্ত সালমান ও ক্যাটরিনার জনপ্রিয় চলচ্চিত্রের চরিত্রের প্রসঙ্গ টেনে লেখেন, টাইগার ফিরে এসেছে, জোয়ার হয়ে কথা বলছে। কেউ আবার লেখেন, ভাইজান যেভাবে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন তা প্রশংসনীয়। ক্যাটরিনার নাম না বলেও সালমান যেভাবে তার পক্ষে অবস্থান নিয়েছেন, সেটিই নজর কেড়েছে ভক্তদের।

এর আগে অভিনেত্রী খুশবু সুন্দর ও সোনারিকা ভাদোরিয়াসহ আরও কয়েকজন ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে তার শারীরিক পরিবর্তন নিয়ে ট্রোলিংয়ের সমালোচনা করেছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

1

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ

2

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

3

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

4

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

5

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

6

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

7

নিয়ম ভেঙে আল আকসায় ২৫০ ইসরায়েলির ধর্মীয় আচার পালন

8

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

9

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

10

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

11

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

12

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

13

যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের স

14

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

15

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

16

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

17

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

18

কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন

19

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

20