Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ। সাক্ষাৎকালে উভয় দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক ও যৌথভাবে কাজ করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের গভীরতাকে নির্দেশ করে। তিনি বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন, সার্বিক শিক্ষাক্ষেত্রে সহায়তা এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন। একইসঙ্গে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটস-এর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বিদ্যমান সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নানা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বন্ধন ও ঐতিহ্যগত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও অর্থবহ হবে।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুজন বিশেষ প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

1

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা

2

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

3

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

4

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

5

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

6

ফিফাকে নিয়ে ‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগ

7

ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

8

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাস

9

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

10

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

ম্যানসিটিতে ফিরছেন গার্দিওলা

12

শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী

13

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

14

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

15

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

16

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

17

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

18

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

19

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

20