Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য শুরুর পর বেরিয়ে যান বাংলাদেশি প্রতিনিধিরা

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিআইসিএ) সম্মেলনে দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বক্তব্য দেওয়া শুরুর পরই সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে গেছেন বাংলাদেশের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জর্ডানীয় সংবাদমাধ্যম রোয়া নিউজ।

ওই সময় ইরান, ফিলিস্তিন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরাক, মিসর, কুয়েত, কাতার, জর্ডান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার প্রতিনিধিরাও বের হয়ে যান।
আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভের আমন্ত্রণে এই সম্মেলনে বক্তব্য দিতে গেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। এরআগে গতকাল তারা আলাদা বৈঠকও করেন।

রোয়া নিউজ বলেছে, আইজ্যাক বক্তব্য দেওয়া শুরুর পরই এসব দেশের প্রতিনিধিরা বের হয়ে যেতে থাকেন।

আজারবাইজানের বাকুতে সিআইসিএ-এর সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এতে আঞ্চলিক নিরাপত্তা, সহযোগিতা এবং নিজেদের মধ্যে বিশ্বাস স্থাপন নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজারবাইজানের সঙ্গে ইরানের বিশাল সীমান্ত রয়েছে। অভিযোগ আছে, গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালায় তখন আজারবাইজানেও ইসরায়েলি সেনারা অবস্থান নেয়। তারা সেখান থেকে বিভিন্ন হামলা চালিয়েছে।

মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইসরায়েল আজারবাইজানের জ্বালানির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। অপরদিকে আজারবাইজান দখলদারদের থেকে বিপুল অস্ত্র নেয়।

যেসব দেশের প্রতিনিধিরা হারজগের বক্তব্য বয়কট করেছেন সেসব দেশের ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই।

সূত্র: রোয়া নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলার শিকার তরুণকে নিয়ে পুলিশ স্টেশনে ধর্নায় রাহুল গান্ধী

1

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

2

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

3

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

4

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

5

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

6

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!

7

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থ

8

গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভ

9

যুক্তরাষ্ট্রের দূতাবাসগু‌লোর মধ্যে ঢাকার ফেসবুক পেজ‌টি সবচে

10

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

11

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

12

আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে

13

ছাত্রের মা'কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখম

14

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের নির

15

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

16

সেনা পাহারায় আল-আকসায় ইসরায়েলিদের ঢল

17

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্

18

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

19

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

20