Jahirul Hasan
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মসজিদে সরাসরি প্রবেশ না করলেও তিনি সেখানকার ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করেন। এ সময় নেতানিয়াহুর সঙ্গে আরও কয়েক হাজার ইসরায়েলি ইহুদি ছিলেন।

বার্তা সংস্থা আনাদোলু রোববার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, নেতানিয়াহু ছাড়াও তার সরকারের অন্যান্য মন্ত্রীরাও আল-আকসা প্রাঙ্গণে গিয়েছিলেন।

এ ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা বলেছে, আল-আকসা মসজিদ মুসলিমদের। এখানে ইহুদিরা নিজেদের অধিকার চাপিয়ে দিতে পারে না।

আল-আকসা মসজিদের ওয়েস্টার্ন ওয়ালকে ইহুদিরা পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। তাদের ধর্মীয় অনুষ্ঠান ইয়ুম কিপ্পুর উপলক্ষ্যে অনেক ইহুদি সেখানে জড়ো হন। নেতানিয়াহুও এ উপলক্ষ্যে সেখানে যান।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওয়েস্টার্ন ওয়াল আল-আকসা মসজিদেরই অংশ। বলা হয়, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর বাহন বুরাক এখানেই বাঁধা হয়েছিল।

নেতানিয়াহু ওয়েস্টার্ন ওয়ালে তার প্রার্থনায় গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের সেনাবাহিনীর মঙ্গল কামনা করেন। এছাড়া ইসরায়েলিদের তিনি ইহুদি নতুন বর্ষের শুভেচ্ছা জানান।

ইহুদিদের তথ্য অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ১৯ অব্দে হ্যারড দ্য গ্রেট দ্বিতীয় মাউন্ট টেম্পল নির্মাণ করেছিলেন। কিন্তু ৭০ খ্রিষ্টাব্দে রোমানরা এটি ধ্বংস করে দেয়। কিন্তু ওই টেম্পলের ওয়েস্টার্ন ওয়ালটি অক্ষত ছিল।

নিজেদের টেম্পল ধ্বংসের জন্য ইহুদিরা এখনো এই ওয়েস্টার্ন ওয়ালে এসে কান্নাকাটি করেন।

তবে এসব এখন আল-আকসার সঙ্গে যুক্ত। অতীতে ইহুদিদের আল-আকসা প্রাঙ্গণে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ২০০৩ সালের পর থেকে ইসরায়েলিদের অবাধে আল-আকসায় প্রবেশের সুযোগ দিচ্ছে।

সূত্র: আনাদোলু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ‘পারমাণবিক ফাইল’ জাতিসংঘে পাঠালে জবাব দেওয়ার হুঁশিয়ার

1

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

2

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

3

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

4

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

5

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

6

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

7

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম

8

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

9

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

10

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

11

এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

12

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

13

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আবারও সাবেক অধিনায়কদের চিঠি

14

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

15

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

16

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোর

17

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

18

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

19

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

20