Jahirul Hasan
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বি‌রোাধী দ‌লের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দলের লং মার্চ কর্মসূচিকে তিনি অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

শ‌নিবার (৩১ অক্টোবর) বেলা সা‌ড়ে ১২টার দি‌কে রাজধানীর কৃষিবিদ ইনস্টি‌টিউশন মিলনায়ত‌নে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ‌্যালামনাই অ‌্যা‌সো‌সি‌য়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বা‌র্ষিক সাধারণ সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্য শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা ব‌লেন। 

লং মার্চ প্রসঙ্গে রিজভী বলেন, লং মার্চ কর্মসূচি দেওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধী দলে। তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এই কারণে তারা এই লং মার্চের কর্মসূচি নিয়েছে। এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার তা তো না। এই সংকটটা তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে যুদ্ধের কারণে আমেরিকা ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে। সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকাতে গ্যাস সরবরাহ অনেক স্থিতিশীল হয়েছে। 

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না-এ প্রসঙ্গে রিজভী বলেন, সেটা আপনারাই জানেন যে একের পর এক যে পদক্ষেপ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন, এর আগে গেছেন চীনে। দুই সফরেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ব্যবস্থার পরিবর্তন ঘটছে যেভ

1

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

2

ভেদরগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ

3

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

4

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

5

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ

6

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

7

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

8

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

9

সংবাদমাধ্যমে সরকারি গোপন তথ্য ফাঁসকারীদের ‘গুলি করা উচিত’: ট

10

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

11

দেশে ফিরলেন স্পিকার

12

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

13

আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

14

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

15

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বো

16

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

17

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

18

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

19

বেরোবিতে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সেমিন

20