Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে আর মাত্র এক ম্যাচ দূরে হ্যারি কেইন। ২০২৬ বিশ্বকাপে ওয়েন রুনিকে পেছনে ফেলে ইংল্যান্ডের সবচেয়ে বেশি ম্যাচ খেলা আউটফিল্ড খেলোয়াড় হয়েছেন কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ের ম্যাচে তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪-এ।

এখন কেইনের সামনে শুধু পিটার শিলটন। ইংল্যান্ডের হয়ে ১২৫ ম্যাচ খেলেছেন সাবেক এই গোলরক্ষক। আজ চেকিয়ার বিপক্ষে মাঠে নামলেই শিলটনের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কেইন। নভেম্বরে আরও একটি ম্যাচ খেললে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগও আছে তার।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় শিলটন ও কেইনের পর আছেন ওয়েন রুনি (১২০), ডেভিড বেকহাম (১১৫), স্টিভেন জেরার্ড (১১৪), ববি মুর (১০৮), অ্যাশলি কোল (১০৭), ববি চার্লটন (১০৬), ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (১০৬) ও বিলি রাইট (১০৫)।

ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড অবশ্য এরই মধ্যে কেইনের দখলে। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে তার আন্তর্জাতিক গোলসংখ্যা হয়েছে ৮৯।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

1

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

2

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

3

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বল

5

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

6

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

7

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভে

8

ফ্রান্স দলে জিদানের চার চমক

9

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

10

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

11

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

12

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

13

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ, পুলিশে

14

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

15

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

16

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

17

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

18

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

19

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

20