Jahirul Hasan
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

আর্জেন্টিনা ফুটবলের নতুন অধ্যায় শুরু হচ্ছে। লিওনেল মেসি আন্তর্জাতিক অবসর নেওয়ায় স্বাভাবিকভাবে শূন্যতা তৈরি হয়েছে দলে। তবুও তো এগিয়ে যেতে হবে। কোচ লিওনেল স্কালোনিও মেসি পরবর্তী অধ্যায়ের দল গুছিয়ে নিতে শুরু করেছেন। সম্প্রতি কুটি রোমেরোকে অধিনায়ক করেছেন। দলের বাইরে থেকে যাকে সমর্থন জানালেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

আলবিলেস্তে ক্যাম্পে আগে থেকেই অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন রোমেরো। ২৮ বছর বয়সী অ্যাতলেটিকো মাদ্রিদ সেন্টার ব্যাক মেসি ও ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক ছিলেন। ইতোমধ্যে সিনিয়রদের অনুপস্থিতিতে চিলি এবং ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে আর্মব্যান্ড পরেছিলেন তিনি।

জাতীয় দলে নেতৃত্বের এই পরিবর্তনের পর ডি মারিয়া তার সাবেক কোচের সিদ্ধান্ত নিয়ে স্পোর্টস সেন্টারকে মতামত জানান। অতিরিক্ত দায়িত্বে এই ডিফেন্ডারের সফলতার ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘সে এর যোগ্য। আমি মনে করি, স্কালোনি এবং কোচিং স্টাফের এটি একটি দারুণ সিদ্ধান্ত। সে এর যোগ্য কারণ সে একজন চমৎকার মানুষ। অধিনায়কের আর্মব্যান্ড বহন করার মতো দারুণ মানসিকতা তার আছে এবং আমি নিশ্চিত যে সে খুব ভালো কাজ করবে।’

নতুন যুগের আর্জেন্টিনাকে সমর্থনের আহ্বান জানিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে সাবেক আন্তর্জাতিক উইঙ্গার বলেন, ‘আমি খুশি যে লোকজন জাতীয় দলকে সমর্থন করে যাচ্ছে। কারণ তারা অবশ্যই আমাদের আনন্দ দিয়ে যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী অধিকার দিবসে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

1

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

2

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

3

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

4

তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

5

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

6

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

7

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

8

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

9

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খ

10

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

11

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

12

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

13

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

14

তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

15

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

16

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শু

17

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

18

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

19

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

20