Jahirul Hasan
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাচসাস, কবিতা, পিঠা, গান, গীতিকবি, সংস্কৃতি, শিল্পকলা একাডেমি, বিনোদন, সম্মাননা

 বিনোদন ডেস্ক:

কবিতা, গান আর বাঙালির ঐতিহ্যবাহী পিঠার স্বাদ এই তিনের মেলবন্ধনে ব্যতিক্রমী এক সাংস্কৃতিক আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘কবিতা, পিঠা ও গান: মিলনে-আনন্দে আমাদের গুণীজন’ শীর্ষক এই আয়োজন।

দেশের খ্যাতিমান কবি, গীতিকবি, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়। কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং ঐতিহ্যবাহী পিঠার আয়োজনে দীর্ঘ সময় পর সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা একসঙ্গে আড্ডা ও আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণের সঞ্চালনায় কবি আতাহার খান, শিহাব সরকার, মাহমুদ শফিক, হাসান হাফিজ, শামীমা চৌধুরী, দিলদার হোসেন, শান্তা মারিয়া, দুলাল খান, সাঈদ আহমেদ খান, সেলিনা শিউলি ও দীপংকর দীপক স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। তিনিও শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

কবিতার পাশাপাশি অনুষ্ঠানে গীতিকবিদের লেখা জনপ্রিয় গান পরিবেশন করেন সংগীতশিল্পীরা। সাহাবুদ্দিন মজুমদার, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, রবিউল ইসলাম জীবন, রেজাউর রহমান রিজভী, তারেক আনন্দ, ওমর ফারুক ও আশিক বন্ধুর লেখা গান পরিবেশন করেন কানিজ সুবর্ণা, কামরুজ্জামান রাব্বি, কাজী শুভ, নদী, রাইসা খান, মুহাম্মদ মিলন ও অভি তালুকদার।

অনুষ্ঠানে অংশ নেওয়া কবি ও গুণীজনদের হাতে সম্মাননা স্মারক এবং বাচসাসের নিজস্ব প্রকাশনা ‘বাচসাস ভয়েস’ তুলে দেন সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি। একই সঙ্গে বাচসাসের সদস্য কবি ও গীতিকবিদের অবদান স্মরণ করে তাঁদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা। কবিতা ও গানের পরিবেশনার পাশাপাশি অতিথি ও সদস্যরা পিঠা উপভোগ করেন। ফলে পুরো আয়োজনটি হয়ে ওঠে সংস্কৃতি, ঐতিহ্য ও আন্তরিক আড্ডার এক সম্মিলিত উৎসব।

বাচসাসের নেতৃবৃন্দ জানান, ব্যস্ত নাগরিক জীবনে সংস্কৃতির গুণী মানুষদের একসঙ্গে বসার সুযোগ তৈরি করা এবং তাঁদের সম্মান জানানোই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। কবিতা, গান ও পিঠার মতো বাঙালির ঐতিহ্যবাহী অনুষঙ্গকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেও আয়োজনটি করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বাচসাস সদস্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা আয়োজক কমিটির উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, এমন আয়োজন শুধু বিনোদন দেয় না, বরং সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও গভীর করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব ও বাচসাস সদস্য লিটন এরশাদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি কাদের মনসুর, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) সভাপতি মনিরুল ইসলাম, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিসহ সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে।

কবিতা, গানের সুর, পিঠার ঘ্রাণ এবং গুণীজনদের আন্তরিক উপস্থিতিতে বাচসাসের এই আয়োজন শেষ পর্যন্ত হয়ে ওঠে এক স্মরণীয় সাংস্কৃতিক মিলনমেলা। ভবিষ্যতেও এমন নান্দনিক ও ঐতিহ্যনির্ভর আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

1

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

2

যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ

3

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

4

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শু

5

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

6

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

7

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

8

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

9

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প

10

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

11

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত: পালিয়ে গেল চা

12

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

13

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

14

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকি

15

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

16

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপ

17

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

18

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

19

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

20