Jahirul Hasan
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার ক্ষমা চাইলেন এমবাপে

চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্কের পর মুখ খুলেছেন কিলিয়ান এমবাএবার ক্ষমা চাইলেন এমবাপে

পে। নিজের মন্তব্যে চীন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা চীনা সম্প্রদায়ের অনেকের অনুভূতিতে আঘাত লাগায় এবার ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এমবাপে বলেন, ‘আমার মন্তব্যটি যথাযথ ছিল না। এখন বুঝতে পারছি, এতে চীনের অনেক মানুষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা চীনা সম্প্রদায়ের মানুষ কষ্ট পেয়েছেন। আমার কথায় যারা আহত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি। এমনটা করা আমার উদ্দেশ্য ছিল না। চীনের মানুষ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দের ইন্টারনেট মিম নিয়ে কথা বলতে গিয়ে এমবাপে এমন একটি ছবি উল্লেখ করেন, যেখানে তার মুখ বসানো হয়েছিল মাও সে-তুংয়ের শরীরে। মাওকে ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করার পর থেকেই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। 

বিতর্কের জেরে এমবাপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের তিনটি প্রতিষ্ঠান—ডংপেং বেভারেজ, মেংনিউ ও মিল্কগ্রাউন্ড। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিও লা লিগার ম্যাচ সম্প্রচার বন্ধ করেছে। পাশাপাশি এমবাপেকে নিয়ে বিজ্ঞাপন ও প্রচারণামূলক উপকরণ সরিয়ে নেওয়ার খবরও এসেছে।

চীনে এমবাপের জনপ্রিয়তা ও বাণিজ্যিক উপস্থিতি ব্যাপক। ফলে এই বিতর্ক তার বিপণনমূল্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষমা চাইলেও চীনে এই বিতর্কের প্রভাব কতটা কমবে, তা এখনো স্পষ্ট নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

1

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

2

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ হামলার মূল পরিকল্পনাকারী

3

জয়ের পর ক্লাবের অনিয়ম অভিযোগ ইস্যুতে মুখ খুললেন মারেস্কা

4

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

5

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

6

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

7

সিরাজগঞ্জে ‘পল্লী হাটবাজারের’ প্রথম আউটলেট উদ্বোধন, জেলায় ১০

8

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

9

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

10

ডিসেম্বরে আইপিএলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ধোনি

11

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

12

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

13

আমার মাদকববিরোধী অভিযান চলমান থাকবে: ইশরাক

14

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

15

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

16

ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

17

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

18

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

19

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

20