Jahirul Hasan
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পুরোনো মিগ

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় দেখা দিয়েছে নতুন সংকট। রাশিয়ার দ্রুতগতির ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের আধুনিক অস্ত্রের মজুত ফুরিয়ে আসছে। তাই বাধ্য হয়ে ইউক্রেনের বিমানবাহিনী ১৯৭০-এর দশকের পুরোনো অস্ত্রের দিকে ঝুঁকছে।

২০২২ সালে যুদ্ধ শুরুর সময় ‘আর-৬০’ নামের ক্ষেপণাস্ত্রটি বেশ পুরোনো বলে ধরা হতো। তবে ইউরো মাইদান প্রেসের তথ্যমতে, আধুনিক অস্ত্রের অভাবে ইউক্রেনের মিগ-২৯ যুদ্ধবিমানগুলো এখন বাধ্য হয়ে এটিই ব্যবহার করছে।

সম্প্রতি রাশিয়া অনেক দ্রুতগতির ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। গেরান-৩ বা গেরান-৫ নামের এসব ড্রোন ঘণ্টায় প্রায় ৭০০ কিলোমিটার বেগে ছুটতে পারে। ফলে মাটি থেকে সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এদের ধ্বংস করা অনেক কঠিন হয়ে পড়েছে।

আকাশপথে এদের আটকাতে ইউক্রেন পশ্চিমা এফ-১৬ এবং পুরোনো মিগ-২৯ বিমান কাজে লাগাচ্ছে। আগে মিগ-২৯ বিমানে ‘আর-৭৩’ নামের অপেক্ষাকৃত উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতো। কিন্তু মজুত কমে যাওয়ায় পুরোনো ‘আর-৬০’ ফিরিয়ে আনা হয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, মিগ-২৯ থেকে এই পুরোনো অস্ত্র ছুড়েই রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হচ্ছে।

অত্যাধুনিক এফ-১৬ বিমানের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যাচ্ছে। প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের অভাবে অনেক পাইলট কেবল বিমানের নিজস্ব বন্দুক নিয়েই আকাশে উড়াল দিচ্ছেন।

এদিকে রাশিয়ার ড্রোন হামলার পরিমাণ বেড়েই চলেছে। আগস্ট মাসে ইউক্রেনে প্রায় আড়াই হাজার দ্রুতগতির ড্রোন পাঠিয়েছে মস্কো। উন্নত অস্ত্রের অভাবে ইউক্রেন এসব ড্রোন আগের মতো ধ্বংস করতে পারছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

1

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

2

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

3

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

4

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

5

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো

6

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

7

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

8

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

9

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

10

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

11

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

12

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

13

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

14

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

15

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

16

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

17

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াব

18

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

19

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

20