Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজরে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই অভিনেত্রী। 

সেখানে নিজের নানা মুহূর্ত ও ভাবনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায় এবার রোবটের একটি ভিডিও প্রকাশ করে ভিন্নরকম মন্তব্য করেছেন মাহি। তার লেখা ক্যাপশনটি এরই মধ্যে নেটিজেনদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। 

রোবটের একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’ মাহির পোস্টের নিচে একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজনের মন্তব্য, ‘রোবট ঠিক আছে অন্তত বেইমানি করবে না।’

মাহির এই পোস্টকে ঘিরে নেটিজেনদের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মজার এক আবহ। তবে অভিনেত্রীর মন্তব্যটি নিছকই মজার ছলে করা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প তা অবশ্য স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সামিরা খান মাহি। পরবর্তীতে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দু’পা’সহ একাধিক নাটক ও ওয়েব নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

1

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

2

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

3

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

4

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

5

বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ক

6

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

7

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

8

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

9

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

10

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

11

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

12

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

13

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

14

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

15

ভেদরগঞ্জে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

16

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

17

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

18

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

19

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

20