Jahirul Hasan
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘একজন নেতার কথা বলছি’ শীর্ষক গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘একটি গান বা কলি সুনামির চেয়েও বেশি তরঙ্গ তৈরি করতে পারে সমাজে বা রাষ্ট্রে। যেমন বিচারপতি তোমার বিচার করবে যারা... দেশটা তোমার বাপের নাকি... ইত্যাদি।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘আসামে একটি গানের কারণে একজন শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছিল। কারণ সেখানে কট্টরপন্থি সরকার ছিল। একটি গানের, একজন শিল্পীর শক্তি কয়েকটি এটম বোমার চেয়ে ভয়াবহ হতে পারে, যা স্বৈরতন্ত্রকে নাড়িয়ে দিতে পারে।’

রিজভী বলেন, ‘সাংস্কৃতিক কর্মী বাহিনী যে রাজনৈতিক দল বা আন্দোলনে থাকবে না সে আন্দোলন কখনোই সফল হবে না। এটা হচ্ছে বড় বড় মনীষীদের কথা। প্রতিটি বৃহত্তর স্বাধীনতার সংগ্রাম ও গণতান্ত্রিক প্রতিটি বিপ্লবে মূল সৈনিক হচ্ছে সাংস্কৃতিক বাহিনী।’

সাংস্কৃতিক বাহিনী হচ্ছে প্রত্যেকটি আন্দোলনের অগ্রগামী, অগ্রসেনানী। তারা যদি সুসংগঠিত না থাকে তাহলে আন্দোলন সফল হয় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘পৃথিবীর দেশে দেশে দেখা গেছে ফ্যাসিস্টদেরও কিন্তু সাংস্কৃতিক দল ও সাংস্কৃতিক কর্মী থাকে। হিটলারের নাৎসী ও মুসোলিনির ফ্যাসিস্ট শাসকদের অনেক বড় বড় সাংস্কৃতিক কর্মী শিল্পী ছিল।’

রিজভী আরও যোগ করেন, ‘কিন্তু শিল্পী হলেই যে মানবতাবাদী হবে তা তো নয়। আজকের রোকেয়া প্রাচীরা শেখ হাসিনার গুণগান গাইছে এবং বহু চক্রান্তের মধ্যে তারা জড়িত হচ্ছে। ইতোমধ্যে আপনারা দেখেছেন হুমায়ূন আহমেদের ছোট স্ত্রী কী ধরনের ভূমিকা পালন করেছে? সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেই যে তার মন উদার ও মানবতাবাদী হবে তা কিন্তু নয়।’

তিনি বলেন, সেই ব্যক্তিই প্রকৃতপক্ষে সাংস্কৃতিক ব্যক্তি যার মধ্যে নজরুলের গুণাবলী রয়েছে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাহি মহীয়ান। নজরুলের গুণাবলী ও শৈল্পিক বৈশিষ্ট্য যার ভেতরে আছে সেই হবে প্রকৃত অর্থে শিল্পী।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অনেক শিল্পীর মধ্যে সেগুলো না থাকলে তারা ফ্যাসিস্টের দোসর হতে পারে। তা না হলে, আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ এদের যে মহিমান্বিত আত্মদান তাদের শরীর থেকে রক্ত ঝরানো, সাদা শার্ট রক্তে লাল হওয়া কিন্তু ওরা দেখেনি। তাদের চোখ দিয়ে তারা দেখেনি। ওরা কত বদ্ধ ও কত সঙ্কীর্ণ যে, একই দেশের মানুষ হয়ে তারা একটা ভয়ঙ্কর ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে।’

জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার-সুরকার ইথুন বাবুর সভাপতিত্বে এবং জাসাসের সদস্য খালেদ এনাম মুন্নার পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, শাম্মী আক্তার এমপি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

1

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

2

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

3

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

4

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

5

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পা

6

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

7

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

8

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

9

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

10

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াব

11

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

12

স্পর্শিয়া এবার ‘লালপরী’

13

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

14

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

15

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

16

আইসবার্গ পার করলেই বিনামূল্যে নাকভির কাছে ‘দল বাছাইয়ের কৌশল’

17

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

18

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

19

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

20