Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশি স্থাপত্য ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি চায় সরকার : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বাংলাদেশি স্থপতিদের ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা, দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম করতে চায় সরকার। এ জন্য স্থাপত্য শিক্ষার মান উন্নয়ন, পাঠ্যক্রম আধুনিকায়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) আয়োজনে বাংলাদেশ আর্চ সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রতিবছর দেশে প্রায় এক হাজার স্থাপত্যের স্নাতক বের হচ্ছেন। এই বিপুলসংখ্যক তরুণের দক্ষতা কাজে লাগাতে শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যোগসূত্র তৈরি করা জরুরি। স্থানীয় বাজারে তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বিদেশে স্নাতকোত্তর ও পিএইচডি করার পথও উন্মুক্ত করতে চায় সরকার।

তিনি বলেন, বাংলাদেশের স্থপতিরা দেশে থেকেই বিদেশের বড় বড় স্থাপত্য ও নকশার প্রকল্পে কাজ করতে পারেন। এ জন্য তাদের ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। বিষয়টি নিশ্চিত করতে আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) যৌথভাবে কাজ করতে হবে।

স্থাপত্য শিক্ষার মান উন্নয়নে সরকার সামগ্রিক মূল্যায়নের উদ্যোগ নেবে জানিয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকায়ন, মানসম্মত গ্রন্থাগার ও স্টুডিও, প্রয়োজনীয় সরঞ্জাম, শিক্ষক-শিক্ষার্থীর উপযুক্ত অনুপাত এবং শিল্প খাতের সঙ্গে শিক্ষার সংযোগ জোরদার করা প্রয়োজন। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও স্থাপত্য শিক্ষায় বাড়তি বাজেট বরাদ্দের বিষয়েও সরকার প্রস্তুত রয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন আইএবির সভাপতি স্থপতি অধ্যাপক ড. শরীফ শামস ইমন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মাহবুবুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ এবং স্থপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

1

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

2

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

3

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

4

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

5

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

6

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

7

ইন্টার পরীক্ষার আগে রিয়াল শিবিরে সুখবর

8

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

9

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

10

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

11

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

12

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

13

হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

14

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

15

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

16

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

17

ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এম

18

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

19

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

20