Jahirul Hasan
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি


১৯৭৪ ও ২০০৬—দুইবার বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে জার্মানির। এবার সেই তালিকায় নতুন অধ্যায় যোগ করতে চায় দেশটি। প্রায় তিন দশক পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হওয়ার পরিকল্পনা করছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

ডিএফবির বোর্ড সদস্য ও আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহী এক্সেল হেলম্যান জানিয়েছেন, ২০৩৮ কিংবা ২০৪২ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জার্মানি। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে ফিফার নীতিমালার ওপর।

দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে হেলম্যান বলেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে চাই। ২০৪২, কিংবা সম্ভব হলে ২০৩৮ সালের জন্য আবেদন করার উদ্যোগ নিয়েছেন ডিএফবি সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তবে শেষ পর্যন্ত বিষয়টি ফিফার নিয়মকানুনের ওপরই নির্ভর করবে।’

জার্মানির পক্ষে বড় শক্তি হিসেবে দেখছেন দেশের অবকাঠামোকে। হেলম্যানের বিশ্বাস, বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতিই রয়েছে তাদের, ‘জার্মানির স্টেডিয়াম, পরিবহন ব্যবস্থা এবং হোটেল অবকাঠামো বিশ্বকাপ আয়োজনের জন্য যথেষ্ট। আমাদের বিশ্বাস, সব ম্যাচের টিকিটই বিক্রি হয়ে যাবে। সব মিলিয়ে এটি সফল একটি আয়োজন হবে।’

তবে জার্মানির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ফিফার রোটেশন নীতি। বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন কনফেডারেশনকে পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হয়। একই মহাদেশে টুর্নামেন্ট ফিরতে অন্তত দুটি আসর বিরতি রাখার নীতিও অনুসরণ করে ফিফা।

সেই হিসাবে ২০৩০ সালের বিশ্বকাপ ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে হওয়ায় ২০৩৮ সালের স্বত্ব পাওয়ার লড়াই জার্মানির জন্য সহজ হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

1

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

2

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

3

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

4

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

5

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

6

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

7

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

8

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

9

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

10

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

11

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

12

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

13

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

14

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

15

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

16

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

17

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

18

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

19

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

20