Jahirul Hasan
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছে। কোনো ম্যাচেই টস পর্যন্ত হয়নি। শেষ আটে বিপক্ষ দলের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিশ্চিত করেছে সেমিফাইনাল।

আগামীকাল বৃহস্পতিবার দুটি সেমিফাইনাল মাঠে গড়ানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬ টায় পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। অন্যদিকে, সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রশ্ন উঠেছিল, কাল বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল আদৌ মাঠে গড়াবে তো? নাগোয়ার আবহাওয়ায় আজ অবশ্য এসেছে স্বস্তির বার্তা। সকালে আকাশে উঠেছে রোদ, করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনও করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে করোগি স্পোর্টস পার্কের ক্রিকেট মাঠ এখনো পুরোপুরি শুকায়নি।

আজকের রোদ দেখে আশাবাদী বাংলাদেশ দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। জাপানে আসার পর আজই প্রথম রোদের দেখা পেয়েছেন তারা। মাঠে অনুশীলন করতে পেরে স্বস্তিও মিলেছে রাব্বির কণ্ঠে,‘জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এ রকম থাকলে আগামীকাল একটা ভালো খেলার আশা করছি।’

বৃষ্টির কারণে জাপানে এসে সেভাবে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। অথচ প্রস্তুতি ও ফোকাস ধরে রাখতে নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ। রাব্বি জানালেন, মাঠের অনুশীলন না হলেও নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন তারা। ‘প্র্যাকটিস সেভাবে হয়নি, মানসিকভাবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। নেট অনুশীলন করেছি, ফুটবল মাঠে খেলেছি।’

বৃষ্টি হলেই বিপদ!
সেমিফাইনালেও যদি বৃষ্টির কারণে ম্যাচ কিংবা সুপার ওভার শেষ না হয়, তাহলে শীর্ষ বাছাইয়ে থাকা দল উঠবে ফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এই হিসাবে এগিয়ে আছে। ফাইনাল ওয়াশআউট হলেও একই নিয়ম। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল জিতবে স্বর্ণপদক। বলা যায়, ক্রিকেটের বাকি ম্যাচের সবগুলোই পণ্ড হলে ভারতই হবে চ্যাম্পিয়ন। তবে পরবর্তী ম্যাচগুলোতে টাই হলে সুপার ওভারে বিজয়ী নির্ধারণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

1

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

2

ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে, ভোট পাওয়ার

3

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

4

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

5

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

6

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

7

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

8

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

9

মধ্যপ্রাচ্যের পরাশক্তি হওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই

10

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

11

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

12

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

13

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

14

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

15

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

16

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

17

কিম জং উনের আরও সন্তান থাকতে পারে: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প

18

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

19

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

20