Jahirul Hasan
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

দুর্গাপূজা ঘিরে এখনো কোনো ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কিছু থাকলে সে বিষয়ে আমাদের সার্বক্ষণিক নজরদারি ও সতর্কতা রয়েছে; তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা নিয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন শারীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও মহানগর পূজা পরিষদসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা ও পরামর্শ করেছি। কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সরকারের দপ্তর ও সংস্থাগুলোর দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। প্রতিবছর শারদীয় দুর্গাপূজার আগে যথেষ্ট সময় হাতে রেখেই আমাদের এই ধরনের প্রস্তুতিমূলক সভা হয়ে থাকে।

তিনি আরও বলেন, তবে এই বছর লক্ষণীয় বিষয়, আমাদের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সম্প্রীতি যে উচ্চতায় পৌঁছেছে, তা অতীতের যে-কোনো সময়ের তুলনায় বর্তমানে প্রশংসনীয়—সেটা তারা স্বীকার করেছেন। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগী হয়ে প্রতি বছর পূজা মণ্ডপে যে বরাদ্দ দেওয়া হতো, তা বৃদ্ধি করেছেন। চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এই বছর পূজা মণ্ডপের সংখ্যাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যান পেয়েছি। আগে ছিল ২৮,০০০ থেকে ৩২,০০০-এর মতো, এবার তা বেড়ে ৩৩ হাজার ৮১০টি হয়েছে। অর্থাৎ প্রায় ১,৫০০টি বৃদ্ধি পেয়েছে। এতেই প্রমাণিত হয় আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনরা নিজেদের কতটা নিরাপদ বোধ করছেন। আমাদের সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এ পর্যন্ত ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং তা চালু থাকবে।

তিনি বলেন, এই বছর পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এনটিএমসি থেকে নির্বাচনের সময় চালু করা অ্যাপসটি ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করেছি। এটি জেলা পর্যায়ে ট্রেনিংও দেওয়া হবে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে জানতে পারি এবং ব্যবস্থা নিতে পারি। পুলিশের পক্ষ থেকে হেডকোয়ার্টার্স, জেলা ও বিভাগীয় পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম থাকবে। সমস্ত পূজা মণ্ডপের পার্শ্ববর্তী থানায় স্বেচ্ছাসেবকদের টেলিফোন নম্বর ও তালিকার তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে, যা ভেরিফিকেশন করে প্রয়োজনীয় কার্ড প্রদান করা হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ চলে গেলে ২৪ ঘণ্টা বিকল্প হিসেবে জেনারেটর থাকবে, আর জেনারেটর কাজ না করলে চার্জার লাইটের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এই বিষয়ে সবাই আশ্বস্ত হয়েছেন এবং আশা করি সবার সহযোগিতায় ও নজরদারিতে এবারের শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে মহা উৎসবে উদযাপিত হবে। আগে দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি ছিল ১ দিন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দাবির প্রেক্ষিতে তা ১ দিন বৃদ্ধি করা হয়। এবার প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে ছুটি আরও ১ দিন বৃদ্ধি করে ৩ দিন করেছেন। এর সসঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হয়ে কার্যত এটি ৫ দিনের ছুটি হবে। এজন্য তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, আমরা এখনো পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের খবর পাইনি। তবে সেরকম কিছু থাকলে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ও সতর্কতা আছে; সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের তালিকা করা পুলিশের রুটিন কাজ; সেই তালিকা সবসময় আমাদের কাছে থাকে এবং নিয়মিত আপডেট করা হয়। নিয়মিত কতজন অপরাধী গ্রেপ্তার হচ্ছে, তার হিসাব পুলিশ বিভাগে সংরক্ষিত আছে এবং অভিযান জোরদারভাবে অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন, যে-কোনো রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে এবং ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন নেওয়া হচ্ছে। ৯৯৯-এ ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ যাচ্ছে, গ্রেপ্তার করছে এবং মামলা গ্রহণ করছে। যেখানে কোনো ঘটনার পর ব্যবস্থা নেওয়া হয় না বা পুলিশ ব্যর্থ হয়, সেখানে সরকারের দায়ভার থাকে কিন্তু এখানে পুলিশের বা সরকারের কোনো ব্যর্থতা নেই। তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা না হলেও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

1

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

2

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

3

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

4

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

5

বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হুইপ

6

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ

7

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

8

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

9

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

10

আলভারেজকে পেতে আগ্রহী নয় বার্সেলোনা

11

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

12

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

13

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

14

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

15

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

16

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

17

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

18

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

19

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে

20