Jahirul Hasan
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

বাংলাদেশ গত বছর এশিয়ান কাপ বাছাইয়ে তিনটি হোম ম্যাচ খেলেছিল। তিন ম্যাচেই জাতীয় স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। প্রতি ম্যাচেই স্পন্সররা হুমড়ি খেয়ে পড়েছিল। বাফুফে তিন ম্যাচ থেকে ভালো আয়ের প্রত্যাশা করেছিল। প্রায় এক বছর পেরিয়ে গেলেও সেই ম্যাচগুলোর প্রকৃত আয়-ব্যয়ের হিসাব এখনও প্রকাশ করেনি ফেডারেশন। তবে ফেডারেশনেরই অভ্যন্তরীণ অডিট কমিটি ভারত ও হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোর ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি ও আর্থিক বিষয়ে অস্বচ্ছতা পেয়েছে। 

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে বাফুফে আনুষ্ঠানিক টেন্ডারে যায়নি। হাইভোল্টেজ কোম্পানি ওই ম্যাচের যাবতীয় ব্যয় বহন করেছে। ফেডারেশনের কোনো খরচ না হলেও হাইভোল্টেজ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে স্পন্সর নিয়ে আয় করেছে। ফেডারেশনের ম্যাচে অন্য প্রতিষ্ঠান কেন ব্যবসা করবে, এই প্রশ্ন ওঠার পর হংকং ও ভারত ম্যাচে ইন্টারস্পিড ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করে ফেডারেশন। তারা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলে সেটাও বাফুফে অবগত থাকবে। এমন পদক্ষেপের পর ফেডারেশনের রাজস্ব বেশ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও অডিট কমিটির পর্যালোচনায় দেখা গেছে শুভঙ্করের ফাঁকি। 

বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-হংকং ম্যাচ নিয়ে অডিট কমিটির পর্যবেক্ষণ, ‘ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ইন্টারস্পিডকে প্রদত্ত কার্যাদেশ, সংশ্লিষ্ট পক্ষসমূহের সঙ্গে সম্পাদিত চুক্তিসহ অন্যান্য সংশ্লিষ্ট চুক্তি এবং কম্পারেটিভ স্টেটমেন্ট (সিএস) অডিট কমিটি কর্তৃক পর্যালোচনা করে বাফুফে অডিট কমিটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইন্টারস্পিডের চুক্তির অস্বচ্ছতা, সিএস অনুযায়ী পৃষ্ঠপোষকতার অর্থ প্রদান না করা এবং সিএস অনুযায়ী ব্যয়সমূহের অতিরিক্ত ব্যয় করা হয়েছে। সিএস হওয়ার পরে কোনো চুক্তি/পিও/ডব্লিউও না থাকা ইত্যাদি বিষয়ে অস্বচ্ছতা দেখা যাচ্ছে।’

দশ জনের দল হংকং, রাকিবের গোলে সমতায় বাংলাদেশ

বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-হংকং ম্যাচে কম্পিটিশন কমিটি সক্রিয় ভূমিকায় ছিল। ওই দুই ম্যাচের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে চুক্তি অনুযায়ী অর্থ না পাওয়ার বিষয়ে কম্পিটিশন কমিটি চেয়ারম্যানের মন্তব্য অবশ্য ভিন্ন, ‘আমাদের কমিটির কাজ হচ্ছে খেলা সুন্দর ও সুষ্টভাবে ব্যবস্থাপনা করা। আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা খেলা সম্পন্ন করেছি। অর্থ আদায়ের দায়িত্ব ফিন্যান্স বিভাগের।’ 

ইন্টারস্পিডকে নির্ধারণ করেছে প্রকিউরমেন্ট কমিটি। সেই কমিটির চেয়ারম্যান বাফুফে নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরীর বক্তব্য, ‘প্রকিউরমেন্ট কমিটি মূলত দর মূল্যায়ন ও সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও যোগ্যতার উপর নির্ভর করে কার্যাদেশ দেয়। অর্থ আদায় বা চুক্তি অনুযায়ী অর্থ আদায় না হলে এর সঙ্গে প্রকিউরমেন্ট কমিটির কোনো সম্পর্ক নেই।’ 

ইভেন্ট ম্যানেজমেন্ট মূলত মার্কেটিং বিষয়। বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের এই বিষয়ে বক্তব্য, ‘এই প্রক্রিয়ায় আমি ছিলাম না। প্রকিউরমেন্ট ও কম্পিটিশন কমিটিই মূলত এই বিষয়টি দেখেছিল। প্রকিউরমেন্ট কমিটি বিভিন্ন কোম্পানির প্রেজেন্টশন দেখে চূড়ান্ত করেছে।’

ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ইন্টারস্পিডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। গত ২০ আগস্ট তিনি ও প্রধান অর্থ কর্মকর্তা মোস্তফা মহসিনকে অডিট কমিটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে আগামী সাত দিনের মধ্যে এই দুই ম্যাচের চুক্তি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক তুষার এই প্রসঙ্গে বলেন, ‘গতকাল ব্রাজিল প্রতিনিধি দল নিয়ে ব্যস্ততা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি দাখিল করব।’  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকায় ৫ মরদেহ উদ্ধার

1

তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

2

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারা

3

বরগুনায় কালবেলার সাংবাদিককে গ্রেপ্তারে সমালোচনার ঝড়

4

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

5

সাত মাসে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ফিরেছে : শিক্ষ

6

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

7

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

8

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

9

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

10

ফের কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটের আশঙ্কা

11

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

12

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি ম

13

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

14

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

15

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

16

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

17

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

18

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

19

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অ

20