Jahirul Hasan
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর পদত্যাগ করলেও দুই মাসের ব্যবধানে আবারও ঘানা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তার পুনর্নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

গেল জুলাই মাসে কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ৭৩ বছর বয়সী এই প্রবীণ কোচ পদত্যাগ করেছিলেন। তবে দলের নতুন পথচলায় তার বিশাল আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে আবারও তাকে ফেরালো ঘানার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ক্রীড়া মন্ত্রণালয় ও কোচের সঙ্গে সফল আলোচনার পর কুইরোজকে আগামী আন্তর্জাতিক উইন্ডো থেকে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি বছরের এপ্রিলে প্রথমবার দায়িত্ব নিয়ে বিশ্বকাপ মূল পর্বে ঘানাকে দারুণভাবে পরিচালনা করেন কুইরোজ। গ্রুপ পর্বে পানামাকে ১-০ গোলে হারানো এবং ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্যতে ড্র করার পর অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে দলকে নকআউট পর্বে তুলেছিলেন তিনি।

চলতি মাসেই আফ্রিকান কাপ অব নেশনস কোয়ালিফায়ারে গ্রুপ ‘সি’-তে আইভরি কোস্ট, গাম্বিয়া এবং সোমালিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ঘানা।

পরবর্তী আফ্রিকান কাপ অব নেশনসের মূল পর্ব কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। কুইরোজের অভিজ্ঞতা আফ্রিকান ফুটবলে ঘানাকে আবারও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে আশা করছে দেশটির ফুটবল সংস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

1

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

2

মাসসেরার পুরস্কার জিতে কাভান সুলিভানের ইতিহাস

3

সংসদীয় কমিটিতে বেসরকারি সদস্যদের রাখার তাগিদ স্পিকারের

4

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

5

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

6

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

7

ওয়াকআউট করা নেতাদের ‘কাপুরুষ’ বললেন নেতানিয়াহু

8

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

9

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

10

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

11

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

12

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

13

বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

14

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি

15

নেটিজেনদের ‘স্বৈরশাসক’ তকমা নিয়ে মুখ খুললেন এমবাপে

16

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

17

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

18

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

19

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

20