Jahirul Hasan
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সুবিধা করতে পারছেন না নিগার সুলতানা জ্যোতিরা। টানা দুই হারে সিরিজ খুইয়েছে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট ও ১৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

রান তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় অস্ট্রেলিয়া। দুই অজি ব্যাটারই দ্রুত রান তুলতে থাকেন। সেই সুবাদে মাত্র ১৯.৫ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ১৬২ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। দ্রুত ফিফটি পূরণের পর ৭০ রানে থামেন ফোবে লিচফিল্ড। মাত্র ৫১ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো।

এরপর এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল। সেঞ্চুরি পূরণের পর ১৩১ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৯৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৯টি চারে সাজানো। এদিকে ১৯ রানে অপরাজিত থাকেন পেরি।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার।
এর আগে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। দলীয় ৮ রানের মাথায় তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। রানের দেখা পাননি ফারজানা হক ও শারমিন আক্তার। আর ৫ রানে আউট হন শারমিন সুলতানা।

চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন দলনেতা নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারি। দুজন মিলে গড়েন ১৯৫ রানের জুটি। তাদের এই জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। আর এটাই যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

দারুণ সব শটে সোবহানা ১২৩ বলে ১৫ চারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়ে যান। যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি এটা। জুটিটা ২০০ রানের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৫ রানের জন্য এই জুটির ডাবল সেঞ্চুরি হয়নি। ৪৮তম ওভারের পঞ্চম বলে সোবহানা মেগান স্কুটের শিকার হন।

১১৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে ১৩৪ বলে ১৮ চার মারেন সোবহানা। নারী ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০১৯ সালের ডিসেম্বরে মালদ্বীপের বিপক্ষে পোখারায় টি-টোয়েন্টিতে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। তার সামনেই তাকে পেছনে ফেললেন সোবহানা।

তারপর শেষ ওভারে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। নিগার ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন। এছাড়া ৮ রান আসে স্বর্ণার ব্যাট থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

1

‘যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধে’

2

শোকাহত মেসির পাশে রোনালদো

3

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

4

গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভ

5

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

6

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত: চীনা স্যাটেলাইট তথ্য ব্

7

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

8

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

9

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

10

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

11

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

12

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

13

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

14

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

15

দিল্লিতে ৬ সপ্তাহের জন্য সব ধরনের নির্মাণকাজ বন্ধ ঘোষণা

16

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

17

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

18

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

19

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

20