Jahirul Hasan
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪০ বছরে সবচেয়ে বাজে শুরু, দুয়োধ্বনিতে ‘মর্মাহত’ ম্যানইউ কোচ

ইনজুরি টাইমে গোল খেয়ে টটেনহ্যামের বিপক্ষে জয়বঞ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ বছর পর কোনো মৌসুমে সবচেয়ে বাজে শুরু করল তারা। 

ম্যাচ শেষে ম্যানইউ কোচ মাইকেল ক্যারিক জানালেন, ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে দর্শকদের দুয়োধ্বনিতে মর্মাহত হয়েছেন তিনি। ছয় ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের পয়েন্ট ৬। ১৯৮৬ সালের পর থেকে ছয় ম্যাচ শেষে এটাই তাদের সর্বনিম্ন। 

খেলা চলার সময় দর্শকরা দুয়োধ্বনি দিতে থাকে, শেষ বাঁশি বাজার পর তা আরও তীব্র হয়েছিল। ক্যারিক জানান, ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া হজম করা কঠিন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্যারিক বললেন, ‘অবশ্যই এটা কষ্ট দিচ্ছে। অনেক মর্মাহত আমি।’ তিনি আরও বললেন, ‘এর মধ্যে দিয়ে যাওয়াটা সুখকর নয়, কিন্তু কখনও কখনও এর মধ্য দিয়ে যেতেই হয়। এটাই তো বাস্তবতা, বুঝলেন। আসলে এর পেছনে ভালো উদ্দেশ্যই আছে, তাই আমি ব্যাপারটা বুঝতে পারি।’

মৌসুমের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ম্যাচ জয়ের পথে ছিল ইউনাইটেড। ব্রায়ান এমবেউমোর গোলে নির্ধারিত সময় শেষেও লিড ধরে রেখেছিল তারা। প্রথম গোলের কিছুক্ষণ পরই টটেনহ্যাম ১০ জনের দল হয়ে যায়। লুক শকে গুঁতো দিয়ে লাল কার্ড দেখেন বদলি খেলোয়াড় রদ্রিগো বেন্তানকুর। কিন্তু এই সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বরং ৯২তম মিনিটে ডমিনিক সোলাঙ্কেকে গোল উপহার দেয় তারা।

এনিয়ে চলতি মৌসুমে দ্বিতীয়বার ক্যারিকের দল স্টপেজ টাইমে গোল খেয়ে পয়েন্ট হারাল। এছাড়া গত মাসে ম্যানসিটির কাছে হেরে যাওয়া ম্যাচের পর দ্বিতীয়বার তারা ১০ জনের দলকে হারাতে ব্যর্থ হলো।

ক্যারিক বললেন, ‘এনিয়ে দুইবার, আমাদের বিপক্ষে শেষ দিকের গোলের কারণে দুটি জয় বঞ্চিত হলাম। একবার ভালো অবস্থানে গেলে অবশ্যই আমাদের ভালোভাবে ম্যাচ শেষ করতে হবে। এই জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের বন্ধুর ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

1

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

2

নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

3

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

4

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ

5

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

6

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

7

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

8

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

9

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারে

10

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

11

ইন্টার পরীক্ষার আগে রিয়াল শিবিরে সুখবর

12

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

13

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

14

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

15

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

16

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

17

সালাম দেওয়ায় ও ইনশাআল্লাহ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে

18

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

19

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্

20