Jahirul Hasan
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপাচার্যের আশ্বাসে ৩১ অক্টোবর পর্যন্ত বেরোবি কর্মচারীদের অবস্থান কর্মসূচি স্থগিত

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধিকার বঞ্চিত কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে গত ৭ অক্টোবর, ২০২৬ থেকে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আন্দোলনরত কর্মচারী প্রতিনিধিদের এক ফলপ্রসূ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের  আশ্বাস ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতির প্রেক্ষিতে আগামী ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন কর্মচারী নেতৃবৃন্দ।

গত ০৯ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  কার্যালয়-এ অধিকার বঞ্চিত কর্মচারীদের একটি প্রতিনিধি দল  উপাচার্যের সাথে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি, অগ্রানোগ্রাম সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেন এবং সেগুলো নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন।

আজ ১০ অক্টোবর সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে অধিকার বঞ্চিত কর্মচারীদের নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এবং  উপাচার্যের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করছি। তবে এই নির্ধারিত সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলোর দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হয়, তবে পরবর্তীতে কর্মচারীদের সাথে আলোচনা করে পুনরায়  আন্দোলনে যেতে বাধ্য হব।

কর্মচারী নেতৃবৃন্দ আন্দোলনের সময় সংহতি প্রকাশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

1

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

2

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

3

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

4

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

5

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

6

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

7

টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

8

বাড়িতে হামলা, মামলা, অ্যাকাউন্ট জব্দ, দেশে ফেরা নিয়ে যা বললে

9

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্র

10

বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক

11

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

12

গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে:

13

ভেদরগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ

14

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

15

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

16

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

17

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

18

পর্তুগাল কোচের সঙ্গে রোনালদোর মনোমালিন্য নিয়ে মুখ খুললেন মদর

19

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

20