Jahirul Hasan
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিপিএলে দল পেলেন মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে টেনেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মোহাম্মদ নবি সিপিএল ছাড়লে তার জায়গায় দেখা যাবে মিরাজকে।

দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরতে পারেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে মিরাজের সঙ্গে ঠিক কত ম্যাচের জন্য চুক্তি হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১৩ সেপ্টেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সেই সিরিজের জন্য কদিন আগেই দল ঘোষণা করেছে আফগানিস্তান। সিরিজে খেলতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের বিমান ধরতে পারেন নবি। ফলে সিপিএলের গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচে তাকে পাবে না গায়ানা।

নবির অনুপস্থিতিতে দলের ব্যাকআপ হিসেবে মিরাজের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে গায়ানা। পয়েন্ট তালিকায় তারা রয়েছে চতুর্থ স্থানে। গ্রুপ পর্বে তাদের এখনো সাতটি ম্যাচ বাকি।

সিপিএলে এবারই অবশ্য প্রথম নয় মিরাজের জন্য। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বিশ্বের অন্যতম আলোচিত এই টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন তিনি। ২০১৭ সালে তাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সে আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

1

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১০

2

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

3

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

4

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

5

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

6

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

7

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

8

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

9

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

10

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

11

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

12

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

13

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

14

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান

15

৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের অভিনন্দন

16

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

17

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

18

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রা

19

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

20