Jahirul Hasan
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়ের পর ক্লাবের অনিয়ম অভিযোগ ইস্যুতে মুখ খুললেন মারেস্কা

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর ক্লাবের আর্থিক অনিয়মের অভিযোগ ইস্যুতে কথা বলেছেন ম্যানচেস্টার সিটির কোচ এনজো মারেস্কা। তিনি বলেছেন, ক্লাবের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ১১৫টি আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে সম্ভবত দলের সমর্থকরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন।

লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হওয়ার পর সম্ভাব্য শাস্তির গুঞ্জনের মধ্যে, লিভারপুল সমর্থকরা সিটি খেলোয়াড়দের দুয়ো ধ্বনি এবং ‘নিচে নেমে যাচ্ছ, নিচে নেমে যাচ্ছ’ (অর্থাৎ অবনমন হতে যাচ্ছে) এমন স্লোগান দিয়ে স্বাগত জানায়। যদিও ক্লাবটি অভিযোগ অস্বীকার করে এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।

লিভারপুলের বিপক্ষে জয়ের ফলে সিটি প্রিমিয়ার লিগে সিটির দুর্দান্ত শুরুর ধারা অব্যাহত রেখেছে। আগামী বুধবার (১৪ অক্টোবর) ঘরের মাঠে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে তাদের পয়েন্ট তালিকার শীর্ষে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে দিয়েছে।

সাংবাদিকদের মারেস্কা বলেন, মাঠে আমরা খুব আনন্দ করেছি এবং সমর্থকদের সাথে সময় কাটিয়েছি। তবে খেলোয়াড় বা আমার চেয়ে সম্ভবত আমাদের সমর্থকদের জন্যই সময়টা বেশি কঠিন ছিল। বিষয়টি আরও জটিল; কারণ আমি যদি আর্সেনাল বা ইউনাইটেডের সমর্থক হতাম আর আপনি হতেন সিটির সমর্থক, তবে আমি হয়তো বলতাম, ‘বন্ধু, তোমরা তো প্রতারক’ বা এই জাতীয় কিছু। তাই সম্ভবত তাদের জন্যই পরিস্থিতিটা বেশি কঠিন ছিল।

অ্যানফিল্ডে মাঠের মধ্যে সিটির উদযাপনের সমালোচনা নিয়েও পাল্টা মন্তব্য করেছেন মারেস্কা। এই ইতালিয়ান কোচ বলেন, প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ জয় উদযাপনের জন্য কেন কিছু গণমাধ্যম ও অন্যান্য দলের সমর্থকরা তাদের নিয়ে প্রশ্ন তুলছেন, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

1

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

2

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ, পুলিশে

3

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

4

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

5

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

6

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

7

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

8

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

9

ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বু

10

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

11

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ ন

12

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

13

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

14

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে য

15

সঠিক পরিকল্পনা-প্রস্তুতির মাধ্যমে অনিশ্চয়তা মোকাবিলা করা সম্

16

দেশে ফিরলেন স্পিকার

17

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

18

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আশঙ্কা কমায় হ্রাস পেয়েছে তে

19

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

20