Jahirul Hasan
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালেন মার্কিনি

ফিলিপাইনের মানিলা বিমানবন্দরে মারামারিতে জড়িয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই নাগরিক। গতকাল শনিবার তাদের মধ্যে হাতাহাতি হয়।  

ইসরায়েলি লেখক ও অধিকারকর্মী হেন মাজিগ বলেছেন, ওই মার্কিনি ইসরায়েলিকে শিশু হত্যাকারী হিসেবে অভিহিত করেন। এছাড়া জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলার ইহুদি নিধনের কাজ শেষ করে যায়নি বলেও মন্তব্য করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ইসরায়েলি নাগরিক মার্কিন নাগরিকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

এরপর বিমানবন্দরের কর্মী ও অন্যান্যদের সহযোগিতায় তাদের মারামারি থামে।

মারামারির একটি ভিডিও এক্সে প্রকাশ করেছেন হেন মাজিগ। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “একজন ইসরায়েলি এবং ইসরায়েলি ফিলিপাইনের মানিলাতে মারামারিতে জড়িয়েছেন। ইসরায়েলি ব্যক্তিটি অভিযোগ করেছেন মার্কিনি ব্যক্তি তাকে শিশু হত্যাকারী হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ‘অত্যন্ত খারাপ, হিটলার কাজটি শেষ করে যায়নি’ এমন মন্তব্যও করেছেন বলে জানিয়েছেন তিনি।”

ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রের ওই ব্যক্তিকে মারামারি শেষে বলতে শোনা যায়, “তুমি আমার মন্তব্যকে প্রমাণ করেছো। তুমি জেলে যাচ্ছো। তুমি আমার ওপর হামলা করেছো।” এ সময় তিনি ইসরায়েলি ব্যক্তিকে একটি গালিও দেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সেনারা ২০২৩ সালের অক্টোবর থেকে গণহত্যা চালিয়েছে। তাদের হামলা সরকারি হিসেবেই নিহত হয়েছেন প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি। যাদের বেশিরভাগ নারী ও শিশু।

সূত্র: জেরুজালেম পোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকার ভাতা চালুসহ ১৩ ‘শিক্ষা দাবি’ ছাত্র মজলিসের

1

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

2

মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো

3

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

4

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

5

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

6

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

7

মধ্যপ্রাচ্যের পরাশক্তি হওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই

8

তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

9

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

10

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, ১১৪ জন নিখোঁজ

11

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

12

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

13

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

14

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

15

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

16

ভেদরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

17

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

18

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

19

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

20