Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুথিদের ওপর হামলার জন্য ট্রাম্পকে দুবার ফোন, সৌদি যুবরাজকে যে উত্তর দিলেন তিনি

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দুই মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানায়, গত বৃহস্পতিবার ট্রাম্পকে দুবার ফোন করেন সৌদি যুবরাজ। ফোনালাপে তিনি হুথিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা চালানোর অনুরোধ জানান। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের।

রয়টার্স জানিয়েছে, অ্যাক্সিওসের এই প্রতিবেদন তারা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস ও ওয়াশিংটনে সৌদি দূতাবাসও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে দ্রুত অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। তবে সরাসরি সামরিক সংঘাতে না জড়িয়ে সৌদি আরবকে গোয়েন্দা ও অন্যান্য সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জরুরি সমন্বয় বৈঠকে অংশ নিতে গত বৃহস্পতিবার সৌদি আরব সফর করেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র জানিয়েছে, ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী মার্কিন বাহিনীর প্রধান মনোযোগ এখন ইরান ও হরমুজ প্রণালীর নিরাপত্তায়। মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক ফ্রন্ট খুলতে চায় না ওয়াশিংটন।

এর আগে জুলাইয়ে রয়টার্স জানিয়েছিল, লোহিত সাগরে হুথিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে সৌদি আরব।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

1

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

2

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

3

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

4

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

5

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

6

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

7

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

8

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

9

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

10

বাড়িতে হামলা, মামলা, অ্যাকাউন্ট জব্দ, দেশে ফেরা নিয়ে যা বললে

11

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

12

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

13

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

14

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

15

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

16

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

17

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

18

কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন

19

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

20