Jahirul Hasan
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনে শামসুল আলম নামে একজনকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপির লোক ছিলেন, পরে তাকে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই ভবনে অবস্থান করছেন। ফলে বিএনপি একে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। 

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে এবং নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করে যাচ্ছে ১১ দল। সংসদেও তারা জোরালো ও যুক্তিসঙ্গত ভূমিকা পালন করছে। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন এসেছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতেই ১১ দলীয় জোট ও বিরোধী দল এই নির্বাচনে প্রার্থী দিয়েছে।

প্রার্থীর মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি এবং প্রাপ্তি চিঠিও পেয়েছি। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

1

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

2

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

3

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

4

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

5

‘বানে ভেসে যাচ্ছিলাম, প্রাণ বাঁচল আমগাছে আটকে’

6

ইন্টার পরীক্ষার আগে রিয়াল শিবিরে সুখবর

7

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

8

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

9

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান

10

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

11

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

12

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

13

প্রধানমন্ত্রীর জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতি

14

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

15

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

16

পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

17

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

18

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

19

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্

20