Jahirul Hasan
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে রাজি রাশিয়া

 রাশিয়া-ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তবে ক্রেমলিনের শর্ত হলো, সমুদ্রপথে পণ্য রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রাশিয়ার ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞাগুলো সরাতে হবে।

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, ট্রাম্পের প্রস্তাবটি 'খুব চমৎকার'। তবে বিশ্বজুড়ে জ্বালানির দাম কমানোর তাগিদে শুধু এই উদ্যোগই যথেষ্ট নয়। পেসকভ বলেন, তেলবাহী জাহাজসহ বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্রপথে নিরাপদে পণ্য পরিবহন নিশ্চিত করাও জরুরি। কিন্তু এখনো কিয়েভ সরকার এই নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা না করার বিষয়ে সম্মত  হয়েছে। যদিও এখনো দেশ দুইটি জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির বিষয়টি নিশ্চিত করেনি।

মঙ্গলবার ভোরেও ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি তেলের পাম্পে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একই সময়ে কিয়েভের অন্য একটি এলাকায় গুদামেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মেয়র ক্লিৎসকো। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেয়র ক্লিৎসকো জানান, হামলায় শহরের একটি তেলের পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য একটি এলাকায় একটি গুদামেও হামলা চালানো হয়েছে। 

এছাড়া একজন প্রত্যক্ষদর্শীও কিয়েভে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছে। অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা করেছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের তেলের পাম্পগুলোতে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত কয়েক মাসে রাশিয়া প্রায় ৩০০টি তেলের পাম্পে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব হামলার বেশির ভাগই ইউক্রেনের শহরাঞ্চলে বা তার আশপাশে চালানো হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা দুর্বল করতেই তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে বলে আগেও অভিযোগ করেছে ইউক্রেন। 

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বো

1

প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক ন

2

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

3

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

4

ইনফান্তিনোকে দুর্বল করার অভিযোগ ফিফার

5

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

6

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

7

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

8

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

9

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

10

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

11

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

12

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

13

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

14

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

15

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

16

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

17

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

18

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

19

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

20