Jahirul Hasan
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ মহড়ার সময় দেশটির সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি এবং পাইলট অক্ষত অবস্থায় নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌ইয়ালোভায় এক প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন বিমান বাহিনীর একটি এফ-১৬ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ সময় পাইলট বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে আসেন। তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের এই ঘটনার সুনির্দিষ্ট তদন্তের আশ্বাস দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইস্তাম্বুলের দক্ষিণ-পূর্বে মারমারা সাগরের তীরে ইয়ালোভা অঞ্চলের অবস্থান।

তুরস্কের বার্তা সংস্থা আইএইচএ নিউজের প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একেবারে নিচু দিয়ে বিমানটি আকাশে দ্রুত ছুটে গিয়ে কিছু গাছের আড়ালে অদৃশ্য হয়ে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা যায়।

দেশটির বেসরকারি চ্যানেল এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সামরিক বাহিনীর ওই এফ-১৬ যুদ্ধবিমানটি একটি বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসা পাইলটকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

ছয় মাস আগে বুলগেরিয়া সীমান্তের কাছে সতর্কতামূলক মিশন পরিচালনার সময় উড্ডয়নের পরপরই তুরস্কের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন।

গত বছরের নভেম্বরে আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় তুরস্কের একটি সি-১৩০ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ২০ আরোহীর সবার প্রাণহানি ঘটে। পরে তুরস্ক সি-১৩০ বিমানের ফ্লাইট স্থগিত করে।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

1

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

2

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

3

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

4

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ :

5

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

6

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

7

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

8

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

9

বেরোবিতে মিড সেমিস্টার পরীক্ষা মিস করলে জরিমানা, ক্ষুব্ধ শিক

10

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

11

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

12

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

13

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

14

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

15

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

16

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

17

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

18

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

19

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

20