Jahirul Hasan
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় স্পিনার শ্রী চরণি। এবার তার পুরস্কারই পেলেন তিনি। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান নিশ্চিতের পাশাপাশি ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন চরণী। সেই সঙ্গে ইতিহাসের সর্বকালের সেরা বোলিং রেটিং স্পর্শ করার একেবারেই কাছাকাছি পৌঁছে গেছেন ভারতীয় স্পিনার।

নারী টি-টোয়েন্টি বোলিংয়ের ইতিহাসে এখন পর্যন্ত সেরা রেটিং পয়েন্টের মালিক অস্ট্রেলিয়ার পেসার মেগান স্কুট। সর্বোচ্চ ৮০৬ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। এবার তার একদম কাছাকাছি চলে গেছেন চরণী। ভারতীয় এই বোলারের বর্তমান রেটিং পয়েন্ট ৮০৪। আর কেবল ৩ রেটিং পয়েন্ট অর্জন করতে পারলেই নিজেকেই অনন্য উচ্চতায় নিয়েছেন যাবেন এই স্পিনার।

এই তালিকার তিন নম্বরে আছেন ইংলিশ স্পিনার সোফি একলস্টোন (৮০২)। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলের। আর পাঁচ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার শেলি নিটশকে।

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটসহ পুরো টুর্নামেন্টে মোট ১২টি উইকেট শিকার করেন শ্রী চরণী। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮০০ পয়েন্টের কোটা পার করার কীর্তিও গড়েছেন তিনি।

এদিকে এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইয়ে এখন চরণীর প্রধান প্রতিদ্বন্দ্বী তার দলের এই সতীর্থই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

1

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

2

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

3

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

4

তিতুমীর কলেজের একাংশের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

5

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

6

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

7

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

8

প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী

9

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চায় বাংল

10

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

11

হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র

12

চ্যাম্পিয়ন হলে কি ভারতের মেয়েরাও ট্রফি প্রত্যাখ্যান করবে?

13

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

14

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

15

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

16

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

17

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

18

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : মীর শা

19

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

20