Jahirul Hasan
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিয়ে পাকিস্তান এবং আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কেপটাউনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে গতকাল ১৪ সেপ্টেম্বর বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে তারা পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ, প্রতিনিধিদল বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

অন্যদিকে পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অ্যাঞ্জেলা থোকোজিলে (থোকো) ডিডিজা এবং ডেপুটি স্পিকার ড. অ্যানেলি লট্রিয়েটের সঙ্গে অন্য এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। 

এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বাড়ানো প্রয়োজন।

একই সঙ্গে ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক হাইকমিশন স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার জন্য দেশটির নেতাদেরকে অনুরোধ জানান ডেপুটি স্পিকার। 

তিনি উল্লেখ করেন, ঢাকায় হাইকমিশন স্থাপিত হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, কনস্যুলার সেবা, বাণিজ্য ও জনগণের মধ্যকার সম্পর্ক আরও সহজ ও শক্তিশালী হবে। বৈঠকে উভয় পক্ষ পার্লামেন্টারি ডিপ্লোমেসির মাধ্যমে সম্পর্ক জোরদার ও নিয়মিত অভিজ্ঞতা বিনিময়ে সম্মত হয়। 

এ সময় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মাহবুবুল আলম, এবং জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের অনন্য কীর্তি

1

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

2

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

3

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে প্রতারণার ফাঁদে পুরুষ

4

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

5

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

6

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

7

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

8

১৮ মা‌সে ২৯ লা‌খের বে‌শি এপোস্টিল সনদ ইস্যু ক‌রে‌ছে পররাষ্ট্

9

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

10

খাল পরিষ্কার ও দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক

11

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

12

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

13

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

14

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

15

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

16

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

17

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

18

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

19

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

20