Jahirul Hasan
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুর আদালত চত্বরে ৩ আইনজীবীকে মারধর, চেম্বার ভাঙচুরের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি:

 শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিন আইনজীবীকে মারধর এবং চেম্বার ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার আইনজীবীরা হলেন সানোয়ার মল্লিক, শাহীন খান ও তানিয়া সুলতানা। তারা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য বলে জানা গেছে।
ভুক্তভোগীদের দাবি, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীর কেক কাটার প্রস্তুতির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা আদালত চত্বরে মিছিল করেন। মিছিল চলাকালে সানোয়ার মল্লিককে আদালত ভবনের সিঁড়িতে এবং পরে ভবনের সামনে মারধর করা হয়।
এ ছাড়া মিছিল শেষে শাহীন খান ও তানিয়া সুলতানার চেম্বারে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। তানিয়া সুলতানার দাবি, ৩০-৩৫ জন লোক চেম্বারে ঢুকে শাহীন খানকে মারধর করেন এবং তাকেও গালিগালাজ ও মারধর করা হয়।

অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, কর্মসূচির প্রতিবাদে বিএনপি মিছিল করেছে। মিছিল থেকে কেউ কোনো ঘটনা ঘটিয়ে থাকলে কারা করেছে, তা তিনি জানেন না।
শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মৃধা নজরুল ইসলাম জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন। বৈঠকে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

1

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

2

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

3

বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্র

4

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন

5

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

6

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ

7

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

8

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

9

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

10

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্র

11

বিতর্কিত ফিফা সভাপতিকে নিয়ে মুখ খুলল সৌদি আরব

12

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

13

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

14

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

15

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার পর অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্র

16

বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হলেন ড. জিন্নাত

17

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

18

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভে

19

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

20