Jahirul Hasan
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে অভিহিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী চৌকস ইউনিটটি বলেছে, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদের অবস্থান অস্থিতিশীলকর ছিল এবং তাদের উপস্থিতি এখানে শেষ হওয়া উচিত।

বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রকে অবশ্যই এ অঞ্চল ছাড়তে হবে এবং এখানকার দেশগুলোকেই তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা দায়িত্ব দিতে হবে। দুই দশকের মার্কিন দখলদারিত্ব দেখিয়েছে তাদের উপস্থিতি পশ্চিম এশিয়ায় কোনো নিরাপত্তাই আনেনি, এনেছে অনিরাপত্তা, সন্ত্রাসবাদ আর অস্থিতিশীলতা।”

এছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের প্রভাব অর্থনৈতিক ও মানবিক উভয় দিক দিয়ে খারাপ ছিল বলে উল্লেখ করে বিপ্লবী গার্ড বলেছে, “২০ বছরের সামরিক হস্তক্ষেপের পর, সঙ্গে তাদের নিজেদের দেওয়া পাঁচ হাজার সেনার মৃত্যুর তথ্য, যা অবশ্যই সত্যি নয় এবং চার ট্রিলিয়ন ডলার ব্যয়ের পর, ইরাকি জনগনের ঘৃণা নিয়ে যুক্তরাষ্ট্র ইরাক থেকে বিতাড়িত হয়েছে।”

গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনারা ইরাক থেকে চলে যায়। ২০০৩ সালে ইরাক দখল করার পর দীর্ঘ ২৩ বছর দেশটিতে ছিল মার্কিনিরা।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইরাকে হামলা ও পরবর্তী অবস্থানের জন্য তাদের ৩ ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। একইসঙ্গে সাড়ে ৩ হাজার সেনা নিহত হয়েছেন। এছাড়া শত শত বেসামরিক কন্ট্রাক্টরও প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

1

কিম জং উনের আরও সন্তান থাকতে পারে: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প

2

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

3

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

4

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

5

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভা

6

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

7

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

8

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি

9

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

10

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

11

গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভ

12

ফের কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটের আশঙ্কা

13

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

14

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

15

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

16

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

17

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

18

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

19

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

20