Jahirul Hasan
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি


লাল বলের ক্রিকেটে ঋষভ পান্তের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন খুব একটা ওঠে না। তবে উইকেটকিপিংয়ে, বিশেষ করে স্পিন-সহায়ক উইকেটে, তাকে নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়েছে। আর সেই দুর্বলতা কাটাতেই এবার ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। স্পিন-নির্ভর কন্ডিশনে সেই সিরিজকে সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন পান্ত। অনুশীলনের জন্য তিনি গেছেন ধোনির শহর রাঁচিতে, যেখানে সময় কাটাচ্ছেন ভারতের সাবেক অধিনায়কের সঙ্গেই।

রাঁচিতে ধোনির বাসভবনে অবস্থান করছেন পান্ত। দুজনকে একসঙ্গে শহরে বের হতে এবং জিমে অনুশীলন করতেও দেখা গেছে। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমও।

ধোনি ও পান্তের সম্পর্ক দীর্ঘদিনের। জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধোনিকে নিজের পরামর্শদাতা হিসেবে দেখে আসছেন পান্ত। এর আগেও একাধিকবার ধোনির রাঁচির বাড়িতে গিয়ে সময় কাটিয়েছেন তিনি। স্পিন-সহায়ক উইকেটে উইকেটকিপিংয়ের সূক্ষ্ম বিষয়গুলো শেখার জন্য ধোনির চেয়ে ভালো শিক্ষক আর নেই বলেই মনে করছেন ভারতের এই ক্রিকেটার।

ভারতের সামনে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সমীকরণও রয়েছে। ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ সাতটি টেস্টের মধ্যে ছয়টিতেই জিতেছে ভারত, আর বেশির ভাগ জয়ই এসেছে বড় ব্যবধানে। তবু কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চান না পান্ত। তাই প্রস্তুতিতে রাখছেন না কোনো ঘাটতি।

এদিকে পান্তকে সময় দেওয়ার পাশাপাশি নিজের ব্যস্ততাও চালিয়ে যাচ্ছেন ধোনি। সোমবার তাকে দেখা গেছে চেন্নাইয়ের মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে সুপারবাইক চালাতে। একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় নতুন টায়ার পরীক্ষার অংশ হিসেবেই সেখানে গিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়া

1

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

2

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

3

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

4

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

5

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

6

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

7

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

8

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

9

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

10

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

11

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

12

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

13

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

14

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

15

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

16

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

17

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

18

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

19

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

20