Jahirul Hasan
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় যুক্ত করায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তির ইস্যুতে নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। 

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মহতারাম মনির কাসেমী হাফিজাহুল্লাহর সঙ্গে কুশল ও মতবিনিময় করেছি। নির্বাচনে কোনো একটি দলকে যেমন শতভাগ মানুষ ভোট দেয় না, পছন্দ-অপছন্দের ভিন্নতা থাকে, ঠিক তেমনি যেকোনো পদে নতুন নিয়োগের ক্ষেত্রেও সবার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে। এটি অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। 

তিনি বলেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পূর্বে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল না, তাই ওলামা-মাশায়েখ হাফিজাহুল্লাহদের সঙ্গে যোগাযোগের পরিধি যত বৃদ্ধি পাবে, পারস্পরিক আলোচনা যত বাড়বে, যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা দ্রুত নিরসন হয়ে যাবে, ইনশাআল্লাহ। পুরো বিষয়টিকে আমি এই ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছি।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় সরাসরি কথা বলার সুযোগ না হলে বা আংশিক তথ্য পৌঁছালে কোনো বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে এবং বিভ্রান্তি তৈরি হতে পারে। গতকাল ওলামায়ে কেরামদের সঙ্গে সাক্ষাতের সময় উনাদের কিছু জানার ছিল। আমি বিশ্বাস করি, আমি সন্তোষজনক উত্তর দিতে পেরেছি এবং উনারাও আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। 

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধগুলো পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছে যাওয়াও আমার আমার জিম্মাদারি।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আমি সবার কাছেই যাব এবং সরাসরি আলোচনা করব। এতে করে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর হয়ে যাবে বলে আশা করছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

1

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

2

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন ঘিরে বড় সিদ্ধান্ত আর্জেন্ট

3

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

4

খাল পরিষ্কার ও দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক

5

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পি

6

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

7

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

8

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বল

9

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

10

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

11

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়

12

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

13

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর র

14

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

15

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

16

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

17

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

18

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

19

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

20