Jahirul Hasan
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টায় (বাংলাদেশ সময়) বিশ্বনেতাদের সামনে মাতৃভাষা বাংলায় ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্ক স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে জাতিসংঘের জেনারেল এসেম্বলি হলে এই উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে তিনি তার প্রথম ভাষণ প্রদান করবেন। এর মাধ্যমে তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেওয়ার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর পাঁচ দিনের সরকারি সফরে তিনি নিউইয়র্কে পৌঁছান। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংবর্ধনা অনুষ্ঠান, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক ফোরামে অংশ নেন।

আজকের এই ঐতিহাসিক ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, জলবায়ু ন্যায়বিচার, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার বিষয়গুলোকে জোরালোভাবে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি লাখ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুনির্দিষ্ট ও কার্যকর রোডম্যাপ দাবি করবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ

1

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

2

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

3

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

4

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

5

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

6

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

7

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

8

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত: চীনা স্যাটেলাইট তথ্য ব্

9

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

10

বেরোবির শহীদ ফেলানি হলের নতুন প্রভোস্ট ড. মহসিনা আহসান

11

বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্র

12

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শু

13

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

14

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্

15

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান

16

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত মির্জা আব্বাস, রুমিন ফারহানা

17

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

18

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

19

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

20