Jahirul Hasan
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। পালমেইরাসের বিপক্ষে সান্তোসের গোলশূন্য ড্রয়ের ম্যাচে চোট পাওয়া এই ফরোয়ার্ডকে সেরে উঠতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।

গত বুধবার কোপা দো ব্রাজিলের ম্যাচে প্রথমার্ধেই ডান পায়ের উরুর মাংসপেশিতে চোট পান নেইমার। বিরতির পর আর মাঠে নামেননি তিনি। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে পিছিয়ে থাকা সান্তোস শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ম্যাচের পরদিন সান্তোস জানায়, ৩৪ বছর বয়সী নেইমারের ডান পায়ের রেক্টাস ফেমোরিস পেশিতে ‘টাইপ টু-বি’ মাত্রার চোট শনাক্ত হয়েছে। চিকিৎসকদের মতে, এ ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় প্রয়োজন হয়।

চোটের পর অবশ্য মাঠের অবস্থাকেও দায়ী করেছেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সান্তোসের হোম ভেন্যু ভিলা বেলমিরোর পিচের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নেইমার অভিযোগ করেন, ম্যাচের মাত্র একদিন আগে মাঠের পিচ আলগা করা হয়েছিল এবং মাঠজুড়ে অসংখ্য গর্ত ছিল। তার ভাষায়, প্রতিপক্ষের পাশাপাশি তাদের নিজেদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে। অমসৃণ মাঠের কারণে খেলোয়াড়দের দৌড়ানো, থামা ও গতি বাড়ানোর সময় বাড়তি চাপ নিতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

নেইমারের মতে, ম্যাচের প্রথমার্ধেই তিনজন খেলোয়াড় মাঠে পড়ে যাওয়ার পেছনেও পিচের খারাপ অবস্থার ভূমিকা থাকতে পারে।

এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে চোট কাটিয়ে ব্রাজিল জাতীয় দলে ফিরেছিলেন নেইমার। বিশ্বকাপে তিন ম্যাচে মাঠে নামার পর নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ওই ম্যাচে শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

1

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

2

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

3

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

4

প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

5

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

6

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

7

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

8

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

9

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

10

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

11

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

12

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

13

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ

14

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

15

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

16

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

17

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

18

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

19

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

20