Jahirul Hasan
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভালো খেলতে মানসিক শক্তিও দরকার

বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘ সময় ধরেই কাজ করছেন মুশতাক আহমেদ। টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেটারদের মানসিকভাবেও চাঙা রাখার চেষ্টা করেন। 

বৃহস্পতিবার সেই পুরোনো কথা যেন আবারও মনে করিয়ে দিলেন মুশতাক। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলছিলেন, 'মানসিক শক্তি খুবই দরকার। ৫০ শতাংশই তো মাইন্ড গেম। আপনি আসলে খেলাটা মানসিকভাবেই খেলেন। আমিও তো খেলেছি। আপনিও খেললে জানবেন, মানসিকভাবে ভালো থাকলে আর বেসিক ভালো থাকলেই আপনি ভালো খেলবেন।'

সবশেষ অস্ট্রেলিয়াতে বল হাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার কৃতিত্ব মুশতাকেরও রয়েছে,'সাধারণ কিছু পরামর্শই ছিল। তোমাকে ভালো বল করতে হবে, ভালো ওভার করতে হবে, তবেই উইকেট আসবে। এরপর আসে বিশ্বাসের বিষয়। স্পিন বিভাগকে বুঝতে হবে কখন অ্যাটাক করবে কখন করবে না। ব্যাটারের স্ট্রেন্থ বুঝে বল করতে হবে। ভালো বল নয়, ভালো ওভার করতে হবে।'

পরে জাতীয় দলে থাকা স্পিনারদের প্রশংসা করে মুশতাক আরও বলেন, 'তাইজুল, মিরাজরা আছে। সাদা বলে রিশাদ, নাসুম ও তানভীররা। সবাই ভালো করছে, এ কারণেই আমরা আল্লাহর রহমতে এখন অনেক সিরিজ জিততে পারছি। অ্যাকশন, বায়োমেকানিক্স, ব্যালেন্স, টেকনিক্যাল ও টেকটিক্যাল দিক নিয়ে কাজ করা তাই জরুরি।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

1

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

2

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

3

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

4

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

5

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস

6

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

7

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

8

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

9

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

10

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

11

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

12

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

13

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

14

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

15

ইকুয়েডরের দায়িত্বে আর্জেন্টাইন কোচ গাইয়ার্দো

16

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

17

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

18

আর্সেনালের পরিবর্তে ম্যানসিটিতে যোগদানের কারণ জানালেন মঙ্গা

19

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

20