Jahirul Hasan
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায় ডি মারিয়া

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ন্যূনতম লড়াই তো জমাতেই পারেনি কাতার আসরের বিশ্বচ্যাম্পিয়নরা, উল্টো ফাইনালে বেশ কয়েকজন আলবিসেলেস্তে ফুটবলারের আগ্রাসী আচরণ শাস্তির মুখে পড়েছে। আসরজুড়ে একাধিক ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক কোচকে বড় নিষেধাজ্ঞা এবং জরিমানা করেছে ফিফা।

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মারামারির জন্য আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ ও থিয়াগো আলমাদাকে এক ম্যাচ এবং সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে, স্পেনের পাবলো গাভিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

টুর্নামেন্ট জুড়ে ‘বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি’ এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শনের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শাস্তি দিয়েছে ফিফা। সব মিলিয়ে এএফএ–কে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা দিতে হবে (যার মধ্যে ১ লাখ ডলার বর্ণবাদবিরোধী প্রচারাভিযান) এবং আর্জেন্টিনা জাতীয় দলকে তাদের পরবর্তী দুটি হোম বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে।

আর্জেন্টাইন ফুটবলারদের দেওয়া সবমিলিয়ে ১৮ দিনের নিষেধাজ্ঞা ‘অতিরঞ্জিত’ বলে মনে করছেন সাবেক তারকা মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। ফিফার কঠোর নিষেধাজ্ঞার প্রধান শিকার পারেদেস এবং মোলিনার পক্ষ সমর্থন করেছেন তিনি। ২০২২ বিশ্বচ্যাম্পিয়ন এই তারকার মতে, ‘এমনটা (শাস্তি প্রদান) হতেই পারে, কারণ শেষ পর্যন্ত তারা শারিরীক সংঘাতে জড়িয়ে পড়েছিল, কিন্তু পুরো বিষয়টিকে বেশ অতিরঞ্জিত করা হচ্ছে।’

আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের অধিনায়কত্ব করছেন ডি মারিয়া। তালেরেসের সঙ্গে তার দলের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি জোড়া গোল করেছেন। ম্যাচ শেষে মিক্সড জোনে এল ফিদেও বলেন, ‘আমি সবসময় তার (পারেদেসের) সঙ্গে কথা বলি। এটা (শাস্তির মাত্রা) একটা অতিরঞ্জন। যার পরিমাণ নিশ্চিতভাবেই আরও অনেক কম হবে, শুধু তার জন্যই নয়, নাহুয়েলের জন্যও।’

অন্যদিকে, শাস্তির ঘটনায় টিওয়াইসি স্পোর্টস–কে দেওয়া এক সাক্ষাৎকারে আপিল করার কথা জানিয়েছেন এএফএ’র আইনি উপদেষ্টা আন্দ্রেস প্যাটন উরিচ, ‘আলমাদার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা যাবে না এবং নিষেধাজ্ঞাগুলো স্পষ্টতই মাত্রাতিরিক্ত ছিল। এরকম ঘটনা আছে। আপনি যদি লিয়েন্দ্রোর নিষেধাজ্ঞার সঙ্গে ২০১৪ সালে লুইস সুয়ারেজের নিষেধাজ্ঞার তুলনা করেন, যিনি একজন প্রতিপক্ষকে কামড়ানোর জন্য ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন, অথবা একজন ইউরোপীয় খেলোয়াড়ের নিষেধাজ্ঞার সঙ্গে, যিনি (ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জসিপ শিমুনিচ) নাৎসি প্রতীক ব্যবহার করার জন্য ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।’

‘আমাদের মতে, এমন অনেক শাস্তি আছে যা আরও গুরুতর এবং সেগুলোর জন্য একই সংখ্যক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমরা ভিডিওগুলো ফ্রেম বাই ফ্রেম দেখেছি এবং আমাদের বিশ্বাস নিষেধাজ্ঞার মাত্রা আরও কম হওয়া উচিত ছিল’, আরও যোগ করেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

1

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বল

2

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পা

3

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

4

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

5

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

6

রিয়ালে ফিরতে পর্তুগালের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনহো

7

মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের

8

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

9

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

10

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

11

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

12

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

13

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

14

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

15

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

16

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

17

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

18

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

19

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

20