Jahirul Hasan
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৌতুকের সুরে ব্রাজিলের একাদশ ফাঁস করে দিলেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম প্রধান তারকা হিসেবে ধরা হচ্ছিল এস্তেভাও উইলিয়ানকে। কারণটাও অমূলক নয়, তখন ক্লাব ও জাতীয় দলে তিনি উড়ন্ত ফর্মে ছিলেন। কিন্তু চোটে পড়ায় তার প্রথমবার বিশ্বকাপে খেলার আশা ভেস্তে যায়। ফিফার আরেকটি আন্তর্জাতিক উইন্ডো শুরুর আগে এস্তেভাওয়ের প্রশংসা করলেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। এরপর কৌতুকের সুরে তিনি পুরো একাদশই বলে দিলেন।

সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অস্ট্রেলিয়া দুটি এবং ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আগামীকাল (শুক্রবার) বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। এ সময় তার কাছে সম্প্রতি চেলসির একাদশে এস্তেভাওয়ের তেমন খেলার সময় না পাওয়া নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে ব্রাজিল কোচ বলেন, ক্লাবের সিদ্ধান্তের চেয়ে জাতীয় দল স্বাধীন মনোভাবে পরিচালিত হয়।

দলের শক্তিশালী ভিত্তি গড়ার লক্ষ্যে তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে কাজে লাগানোর ওপরও জোর দিয়েছেন আনচেলত্তি, ‘মাঝেমধ্যে ক্লাবের স্বার্থ আর জাতীয় দলের স্বার্থ এক হয় না। আমাদের কাছে এস্তেভাও এবং অন্যান্য তরুণ খেলোয়াড়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ক্লাবে যদি সে খেলার সুযোগ নাও পায়, তবুও আমি তাকে দলে ডাকব। কারণ ভবিষ্যতের জন্য সে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং উন্নতির সুযোগ দিতে আমরা তাকে কাজে লাগাতে চাই।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যতই চাপ প্রয়োগ করুক না কেন, সাধারণত কোচরা কয়েকটি নামের প্রতি জোর দিলে কৌশলের অংশ হিসেবে পুরো লাইনআপ প্রকাশ করেন না। আনচেলত্তিও সেই ধারা মেনে চলতেন। তবে এবার ধারার বিপরীতে নিজের পুরো একাদশই ফাঁস করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। যেখানে আক্রমণভাগে থাকবেন রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক ও এস্তেভাও। এসব নাম বলার ফাঁকে যদিও হালকা মেজাজে সাংবাদিকদের সতর্ক করে দেন আনচেলত্তি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি
বার্সেলোনায় দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার আগে থেকেই উড়ন্ত পারফরম্যান্সের ইঙ্গিত দিয়ে আসছিলেন, এরপর একের পর এক রেকর্ডময় ম্যাচ উপহার দিচ্ছেন এই তারকা উইঙ্গার। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। আবার বিশ্বকাপে আগুনে ফর্ম থাকা ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদে এবার কার্যকর কিছু দেখাতে পারছেন না, তবে আনচেলত্তি তার ওপর আস্থা রাখার কথা জানালেন।

সকারুজদের বিপক্ষে আগামীকাল ব্রাজিলের একাদশ কেমন হবে– সেই প্রশ্নে কিংবদন্তি এই কোচ বলেন, ‘আগামীকালের দল হবে– হুগো সুজা; ম্যাথিউজিনহো, মার্কিনিয়োস, ভিটর রেইস, ডগলাস সান্তোস; দানিলো, ব্রুনো গুইমারেস; এস্তেভাও, রাফিনিয়া, এন্ড্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।’ এরপরই সাংবাদিকদের সতর্ক করে দেন আনচেলত্তি, ‘তবে এতে অভ্যস্ত হয়ে পড়বেন না না, এতে অভ্যস্ত হয়ে পড়বেন না!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

1

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

2

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

3

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

4

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

5

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

6

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

7

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত

8

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

9

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

10

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়ে

11

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

12

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

13

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

14

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

15

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

16

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

17

দেশে ফিরলেন স্পিকার

18

বাচসাস, কবিতা, পিঠা, গান, গীতিকবি, সংস্কৃতি, শিল্পকলা একাডেম

19

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

20