Jahirul Hasan
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা

অভিনেত্রী দীপা খন্দকার শোবিজ অঙ্গনে দীর্ঘ পথচলায় কাজের পরিবেশে নিজের ব্যক্তিত্ব ও মানসিক শক্তির প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা আলোচনা। সম্প্রতি এক পডকাস্টে কাজের জায়গার অভিজ্ঞতা, সহশিল্পীদের দৃষ্টিভঙ্গি এবং নিজের কন্যাসন্তানকে দেওয়া সাহসের বার্তা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।

কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে দীপা খন্দকার জানান, কর্মজীবনে তিনি কখনো কোনো ধরনের হয়রানির শিকার হননি। এর পেছনের কারণ হিসেবে তিনি নিজের ব্যক্তিত্ব এবং মনোভাবের কথা উল্লেখ করেন। 

তার কথায়, ‘আমি জানিনা আমি ব্লেসড, নাকি আমি রুড, নাকি আমি স্ট্রং এনাফ। তবে আমি কিন্তু কোনদিন কোন হ্যারাসমেন্টের শিকার হইনি। আমরা এমন সময়ও কাজ করেছি যখন রাত দেড়টা-দুইটা পর্যন্ত শুটিং চলেছে। এখন মাঝে মাঝে ফিল করি যে একটা ইউনিটে হয়তো আমি একাই মেয়ে, আর বাকি সবাই ছেলে। কিন্তু কেউ কখনো আমাকে বাজে চোখে দেখেনি বা আমি ওরকম কিছু অনুভবও করিনি।’

কাজের পরিবেশে ব্যক্তিত্ব ও আচরণের ভূমিকা সম্পর্কে অভিনেত্রী আরও বলেন, ‘আমার মনে হয় মেয়েদের অ্যাটিটিউড বা যেকোনো মানুষের অ্যাটিটিউড খুব ইম্পর্টেন্ট। এপ্রোচটা অনেক বিষয় নির্ভর করে। অবশ্য আমি এটা বলছি না যে অনেকে মনে করবেন ‘মেয়েটারই দোষ’ আমি কিন্তু সেটা বোঝাচ্ছি না। 

‘অভিনেতা মোশাররফ ভাই একবার আমাকে নিয়ে বলেছিলেন, ‘দীপাকে দেখলে মনে হয় ওকে যদি যেয়ে বলি আই লাভ ইউ, সে মনে হয় স্যান্ডেলটা খুলে মারবে!’ সবাই বোধহয় আমাকে ওরকমই ভাবে যে, একে একটা কথা বলতে গেলে সে মনে হয় পাল্টা দুইটা চড়-থাপ্পড় মেরে বসবে! আমার মনে হয় এই গার্ডস বা এইটুকু স্ট্রং মনোভাব আসলে যেকোনো মেয়ের থাকা উচিত।’

পারিবারিক জীবন ও কন্যাসন্তানের লালন-পালন প্রসঙ্গে দীপা খন্দকার জানান, তিনি তার এছোট মেয়েকেও একইভাবে মানসিকভাবে শক্ত হওয়ার শিক্ষা দিচ্ছেন। মেয়েকে দেওয়া পরামর্শের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে সারাক্ষণ একটা কথা বলি— তুমি কাউকে মারবে না, কাউকে বকা দেবে না। এমন কোনো কথা বলবে না যাতে পাল্টা তোমাকে কেউ একটা বাজে কথা বলতে পারে, ওই পরিবেশটা তুমি তৈরি করবে না। কিন্তু কেউ যদি তোমাকে আগে একটা মারে, তবে তুমি তাকে ১০টা মেরে চলে আসবে। ১০টা মারার রাইটস তোমার আছে! অর্থাৎ, কেঁদে কেঁদে আমার কাছে চলে আসার কোনো দরকার নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

1

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

2

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

3

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম

4

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনসহ গেস্ট

5

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

6

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

7

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

8

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

9

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

10

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

11

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যত

12

চয়নিকা চৌধুরীকে ‘আপুনি’ ডেকে ভালোবাসায় ভাসালেন বুবলী

13

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার, থালাপতি বিজয়ের জন্য স্বস্তি

14

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

15

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

16

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

17

জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে

18

দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভে

19

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

20