Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক্ষেপ


প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর বগুড়া আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার জানান, গাজী সালাউদ্দিন তানভীর গ্রেফতারের খবর পেয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন। আদালত থেকে তানভীরকে কারাগারে নেওয়ার সময় তারা বিক্ষোভ করেন। এ সময় উপস্থিত কিছু ব্যক্তি তার ওপর ডিম নিক্ষেপ করেন।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে নিয়ে গাজী সালাউদ্দিন তানভীরসহ কয়েকজন আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। আদালত প্রাঙ্গণের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল এবং কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

1

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

2

দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ

3

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকা

4

জার্মানির দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করলেন ক্লপ, বাদ ‘সর্বোচ্চ

5

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

6

মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে শাড়ি পরে ম্যারাথনে মা

7

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

8

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

9

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৬ হাজার

10

প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগে ৯৩ শতাংশ মেধায় ফল প্রকাশের দাব

11

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

12

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

13

নেতৃত্ব হারিয়ে দল থেকে বাদ পড়ার কারণ খুঁজছেন সূর্যকুমার

14

তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ে

15

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

16

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

17

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

18

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

19

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

20