Jahirul Hasan
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অরের ওয়েবসাইটে ভুল করে ৩ তারকাকে বিজয়ী ঘোষণা

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ছিলেন হ্যারি কেইন, লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত পুরস্কার জিতেছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। তবে বিজয়ীর নাম ঘোষণার আগেই ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভুল করে তিনজনকেই বিজয়ী হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এ ঘটনায় পুরস্কার ঘোষণার আগে বিভ্রান্তি তৈরি হয়।

ব্যালন ডি’অরের ৭০তম আয়োজন বসেছিল ইংল্যান্ডের লন্ডনে। প্রথমবারের মতো এই পুরস্কার জিতে ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন কেইন।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩টি গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। বায়ার্নের হয়ে বুন্দেসলিগাসহ দুটি ট্রফিও জিতেছেন তিনি। বিশ্বকাপে ইংল্যান্ড তৃতীয় হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার ব্যালন ডি’অর উঠেছে কেইনের হাতে।

তবে পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে তিনটি পৃথক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে যথাক্রমে কেইন, ইয়ামাল ও এমবাপেকে ২০২৬ সালের ছেলেদের ব্যালন ডি’অরজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রতিটি প্রতিবেদনে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিসংখ্যান ও পারফরম্যান্স তুলে ধরে তাকে বিজয়ী হিসেবে উপস্থাপন করা হয়।

এমবাপেকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বকাপে রেকর্ড গড়া এবং রিয়াল মাদ্রিদের হয়ে গোলের ধারাবাহিকতা তাকে প্রথমবারের মতো ব্যালন ডি’অর এনে দিয়েছে। অন্যদিকে ইয়ামালকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তাকে মাত্র ১৯ বছর বয়সে পুরস্কারটির ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়।

তবে প্রতিবেদনগুলো প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নেওয়া হয়। পরে কেইনের নামসংবলিত প্রতিবেদনটিই সঠিক প্রমাণিত হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল স্পোর্ট জানিয়েছে, ওয়েবসাইটে এ ধরনের ভুল প্রকাশের ঘটনায় আয়োজকেরা বিস্মিত হন। কীভাবে পুরস্কার ঘোষণার আগেই প্রতিবেদনগুলো প্রকাশিত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের

1

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভা

2

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

3

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটব

4

ধোনিদের কোচ হলেন জহির খান

5

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

6

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১০

7

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

8

আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে ভ্যান থেকে নামিয়ে পিটিয়ে জখ

9

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

10

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

11

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

12

ভিনিসিয়ুসের জায়গায় থাকলে ক্লাব ছেড়ে দিতাম : মরিনিও

13

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

14

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক ন

15

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

16

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

17

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি:

18

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

19

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

20