Jahirul Hasan
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ওয়েম্বলিতে স্পেনের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। তার এই গোলটি ইংল্যান্ডের ঘরের মাঠে হজম করা দ্রুততম গোলগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।

উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে ইংল্যান্ডের শুরুটা হয় বেশ কঠিন। ২ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। 

এই গোলে অবশ্য ইংল্যান্ডের রক্ষণভাগের ভুল ছিল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে বের হওয়ার সময় মার্ক গুয়েহি নিয়ন্ত্রণ হারালে সুযোগটি কাজে লাগান ইয়ামাল। বল কেড়ে নিয়ে দ্রুত বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

অপ্টার তথ্য অনুযায়ী, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল। এর আগে মাত্র দুবার আরও দ্রুত গোল হজম করেছে ইংল্যান্ড। ১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটেই ইংল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন।

অর্থাৎ, প্রায় সাত দশক পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এত দ্রুত গোল করলেন কেউ। ১৯৫৭ সালের পর এই মাঠে ইংল্যান্ডের জালে প্রথম দুই মিনিটের মধ্যে বল পাঠানো তৃতীয় দল হিসেবে স্পেনের নামও লেখা হয়ে গেছে ইতিহাসের পাতায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

1

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

2

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

3

জাতীয় দলে সাব্বিরের ফেরা নিয়ে যা বললেন লিটন

4

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

5

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট প

6

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

7

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা

8

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

9

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

10

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম

11

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

12

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

13

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পি

14

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

15

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

16

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

17

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

18

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত: চীনা স্যাটেলাইট তথ্য ব্

19

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

20