Jahirul Hasan
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি ও ২ সদস্যের পদত্যাগ

বাংলাদেশ কন্টিনজেন্ট এশিয়ান গেমস থেকে ফিরেছে মাত্র সপ্তাহ খানেক। এশিয়ান গেমসে প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে যখন ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। তখন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা, দুই নির্বাহী সদস্য সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও হাবিবুর রহমান জামিল পদত্যাগ করেছেন।

অলিম্পিক এসোসিয়েশনের বর্তমান কমিটির নির্বাচন হয়েছে গত বছর ৩০ নভেম্বর। চার বছর মেয়াদী কমিটির এক বছর না যেতেই তিন জনের সরে দাঁড়ানো। মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা পদাধিকার বলেই অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি। অলিম্পিকের কমিটিতে তার অবস্থান নিয়ে বলেন, ‘আমি পদত্যাগ করেছি। কেন করেছি এই বিষয়ে কোনো মন্তব্য নেই।’

সাবেক জাতীয় তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ঢাকা বিভাগের প্রতিনিধি হয়ে অলিম্পিক এসোসিয়েশনের সদস্য হয়েছিলেন। তিনি ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার জন্য অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানার কাছে অব্যাহতি চেয়েছেন। এই প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘সহ-সভাপতি শুক্লা ও জামিলের চিঠি পেয়েছি। সাব্বির সাহেবেরটা মাত্র পেলাম। পদশূন্য হলে আমরা গঠনতন্ত্র ও আইওসি’র নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেব।’

সরকার বদলের সঙ্গে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর বদল ঘটে। ৫ আগস্টের পর অর্ন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ফুটবল, ক্রিকেট বাদে সকল ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিলেন। জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি ১৮ জুলাই একযোগে ২৮ ফেডারেশনের কমিটি পরিবর্তন করে। প্রতিটি ফেডারেশনই অলিম্পিক ডিসিপ্লিনভুক্ত। তখন থেকেই ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল এশিয়ান গেমসের পর অলিম্পিকের কমিটিতেও পরিবর্তন আসতে পারে। এই ৩ জনের পদত্যাগকে এরই অংশ বলে মনে করছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।

অন্য ফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি অ্যাডহক কমিটি দিয়ে রদবদল করতে পারলেও ফুটবল ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশনে সেটা সম্ভব নয়। কারণ ফিফা ও আইওসি সরকারি হস্তক্ষেপের প্রমাণ পেলে সরাসরি নিষেধাজ্ঞা দেবে। ৫ আগস্টের পর অলিম্পিক এসোসিয়েশনের অনেক কর্মকর্তা অনুপস্থিত থাকলেও ঐ কমিটির মেয়াদপূর্তির সময় নির্বাচন অনুষ্ঠিত হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

1

১০০% শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম চান মার্কিন আইনপ্রণেতা

2

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দল

3

আর্জেন্টিনার নাম ভাঙিয়ে ভারতে শত কোটি টাকার দুর্নীতি, জানতেন

4

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

5

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

6

‘ইত্যাদি’ এবার জামালপুরে, থাকছে যেসব চমক

7

সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি বিপিজ

8

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

9

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

10

আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে

11

এটা অনাকাঙ্ক্ষিত, আশা করি সালমান মুক্তাদির সত্য তুলে ধরবেন:

12

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

13

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

14

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

15

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

16

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

17

‘ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান সম্পদ জ্বালানি বা এআই নয়, আস্থা’

18

হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র

19

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

20